রাজধানীতে দুর্বৃত্তের লাঠিপেটায় প্রাণ গেল শ্রমিকের
Why this classification
A worker named Rasel was beaten with sticks by unidentified attackers in Munshikhola, Dhaka, on the night of 23 June 2026 and died at Dhaka Medical College Hospital on 24 June. This is a concrete, recent, fatal physical attack within Bangladesh, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের লাঠির আঘাতে নারায়ণগঞ্জের ফতুল্লার রড মিলের কর্মচারী মো. রাসেল (২৯) গুরুতর আহত হন। বুধবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাজধানীতে দুর্বৃত্তের লাঠিপেটায় প্রাণ গেল শ্রমিকের
রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা এলাকায় দুর্বৃত্তের লাঠির আঘাতে মো রাসেল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ফতুল্লার একটি রড মিলের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতের বোন রেশমা আক্তার জানান, মঙ্গলবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মুন্সিখোলা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রাসেলের ওপর হামলা চালায়। তারা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল। এসএএ/এসএইচএ
