কুমিল্লায় তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Comilla where two local groups fought over control of an area from April 23 to 26, 2026. The fighting involved stones, local weapons and at least one reported gunshot, injured at least 30 people, and damaged shops and houses.

Reported by:JugantorSingle source
23/04/26•Thirapukur Par and Jinapukur Par, Dakshin Charthar, Cumilla city

Killed

0

Injured

30

Summary

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ‘নয়ন গ্রুপ’ ও ‘স্বপন গ্রুপ’-এর মধ্যে ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Nayan groupSwapan groupOC Tahidul Anwar, Kotwali Model Police Station

Affected infrastructure

shopshouses

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 30

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 27/04/26open original ↗

কুমিল্লায় তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তারের জের কুমিল্লায় তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০ Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানায়, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার যুবকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারাও এতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা জিনাপুকুর পাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুর পাড়ের ‘স্বপন গ্রুপ’-এ বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। টানা তিনদিন চলা এই হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা একদল তরুণ এবং যুবক দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। একজনকে সরাসরি গুলি ছুড়তেও দেখা যায়। ইট-পাটকেলের আঘাতে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোতোয়ালি মডেল থানার ওসি তহিদুল আনোয়ার জানান, ইতোমধ্যে এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।