মেহেরপুরে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে কৃষক

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি নির্দিষ্ট স্থান ও সময়ে সংঘটিত চুরির ঘটনা, যা সম্প্রতি (রোববার রাতে) ঘটেছে এবং এটি ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত। এতে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই, তাই এটি অপরাধমূলক সহিংসতা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:Dhaka PostSingle source
22/06/26•ধর্মচাকী মাঠ, চেংগাড়া

Killed

0

Injured

0

Summary

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী মাঠে রোববার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চক্র কৃষকদের ৬টি বৈদ্যুতিক সেচ ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

জিয়াউর রহমানআনারুল ইসলামআব্দুল গনিমফিজুল ইসলামমকবুল হোসেনমুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

Affected infrastructure

6টি বৈদ্যুতিক সেচ ট্রান্সফরমার

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 23/06/26open original ↗

মেহেরপুরে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে কৃষক

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বৈদ্যুতিক সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই কৃষকদের ৬টি ট্রান্সফরমার চুরি হওয়ায় চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২২ জুন) সকালে জমিতে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না দেখে কৃষকরা চুরির বিষয়টি জানতে পারেন। এর আগে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার চেংগাড়া এলাকার ধর্মচাকী মাঠে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মচাকী গ্রামের কৃষক জিয়াউর রহমান ও আনারুল ইসলাম এবং চেংগাড়া গ্রামের আব্দুল গনি, মফিজুল ইসলাম ও মকবুল হোসেনের সেচ সংযোগে ব্যবহৃত মোট ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান বলেন, এখন ধান ও অন্যান্য ফসলের গুরুত্বপূর্ণ সময় চলছে। ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় সেচ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে ফসল ক্ষতির মুখে পড়বে। কৃষক আনারুল ইসলাম বলেন, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার একই ঘটনা ঘটছে। আব্দুল গনি জানান, একটি ট্রান্সফরমারের দাম অনেক বেশি। নতুন ট্রান্সফরমার কিনে সংযোগ চালু করতে আমাদের বড় অঙ্কের টাকা খরচ হবে। কৃষকদের পক্ষে এ ক্ষতি সামাল দেওয়া কঠিন। কৃষক মকবুল হোসেন বলেন, রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র এসব চুরি করছে। মাঠে নিরাপত্তা জোরদার না হলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে। এদিকে একসঙ্গে ৬টি ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা মাঠ এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি এবং ট্রান্সফরমার চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মাহাবুল ইসলাম/এমএন