মুন্সীগঞ্জে বিএনপির কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ
Why this classification
A concrete physical fight took place on Wednesday morning, 11 February 2026, in Panchasar union, Munshiganj Sadar, in which BNP worker Babul Poddar and his wife were beaten. The article reports this as a property-related fight rather than election violence, and the event falls within the 14-day window, so it counts as a violent incident.
Killed
0
Injured
2
Summary
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) সকালে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মজিবুর পোদ্দারের সঙ্গে বিএনপি কর্মী বাবুল পোদ্দারের মারামারি হয় এবং তাঁর স্ত্রীকেও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি নির্বাচন-সংক্রান্ত নয় বলে জানা গেছে, এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মুন্সীগঞ্জে বিএনপির কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ
মুন্সীগঞ্জে বিএনপির কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন। ছবি : সমকাল মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৭ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের কর্মী বাবুল পোদ্দার ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। বুধবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আলাপকালে সাংবাদিকদের কাছে বিএনপির প্রার্থী নিজেই এ তথ্য জানান। সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মারধরের ঘটনার তথ্য-প্রমাণসহ জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি বিশ্বাস করি, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপির প্রার্থী আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে এবং তাঁর নির্বাচনী প্রতীক নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ওমুক প্রার্থী এগিয়ে আছেন- এমন মিথ্যা প্রোপাগান্ডা নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। এ অবস্থায় আমিসহ বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বাস্তব চিত্র বা সত্যিকার চিত্র তুলে ধরার পর থেকে ভোটারদের চিন্তাভাবনা ও নির্বাচনী পরিবেশের পরিবর্তন হয়েছে। কামরুজ্জামান রতন বলেন, আমি বিশ্বাস করি, ভোটাররা এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা সজাগ থেকে বাস্তব চিত্র বিবেচনা করে তাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে দেবেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন সংক্রান্ত নয়, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মজিবুর পোদ্দারের সঙ্গে একই গোষ্ঠীর বিএনপি কর্মী বাবুল পোদ্দারের মারামারি হয়। এ আসনের স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, সম্পত্তি নিয়ে এক গোষ্ঠীর মারামারির ঘটনায় নির্বাচনের আগ মুহূর্তে এমন অভিযোগ করা উদ্দেশ্যমূলক। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, দাখিল করা অভিযোগ খতিয়ে দেখতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
