ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a knife‑threat robbery at Dhaka University on 14‑July‑2026, with no political actors or motives, so it is not classified as political violence.

Reported by:Ajker PatrikaSingle source
14/07/26•Tin Mazar

Killed

0

Injured

0

Summary

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন মাজারে ছুরি ব্যবহার করে দেড় লাখ টাকা ছিনতাই করার অভিযোগ করা হয়েছে। কোনো আহত বা মৃতের খবর পাওয়া যায়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Mo. Yasin ArafatSI Bijoy MondolProf. Israfil Prang

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 14/07/26open original ↗

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্য দিবালোকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন মাজার নামের স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি বেলা দেড়টার দিকে শাহবাগ থানায় একটি অভিযোগ করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা মামলার তথ্যটি নিশ্চিত করেছেন। শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানীর তিন মাজার এলাকায় মো. ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই চলছে। সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মৌখিক অবগত হয়েছি। এখন অন্য একটি এলাকায় ডিউটিতে আছি। অভিযোগের কাগজ হাতে পেলেই অপরাধী শনাক্তের কাজ শুরু করব।’ এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। কী ঘটেছে, তা খোঁজ নিয়ে দেখব।’ প্রক্টর আরও বলেন, ‘যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি।’