চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালে মৃত্যু

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a recent (June 2026) severe beating and death of a mentally disabled youth by locals suspected of theft, which is a concrete violent act within the 14‑day window, thus it is classified as relevant violence.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
26/06/26•গোবরা গ্রাম

Killed

1

Injured

0

Summary

নড়াইলে চোর সন্দেহে প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে গাছে বেঁধে মারধর করা হয়; চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

94% · severity 8

Perpetrator side

Locals

Other actors

আনোয়ার হোসেনপ্রসেনজিৎ বিশ্বাসসৌরভ বিশ্বাসঅপূর্ব বিশ্বাসআকাশ বিশ্বাসহৃদয় বিশ্বাসঅজয় কুমার কুণ্ডু

Tags

LynchingVigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 02/07/26open original ↗

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালে মৃত্যু

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালে মৃত্যু নড়াইল সংবাদদাতা প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২০:০৫ নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম এলাকার কাওছার উদ্দিন মোল্যার ছেলে। এর আগে গত ২৫ জুন দিবাগত রাতে সদর উপজেলার গোবরা গ্রামে তাকে চোর সন্দেহে গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৯ জুন রাতে আনোয়ারের বড় ভাই নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযুক্ত করা হয়েছে প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাসকে। তারা সবাই গোবরা মালোপাড়া এলাকার বাসিন্দা। মামলার অভিযোগে বলা হয়, আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ জুন সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, আনোয়ার গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা আনোয়ারকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করেন। একপর্যায়ে প্রসেনজিৎ তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং অন্যরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, ২৫ জুন সকালে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে নড়াইল সদর থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। - বিষয় : - চোর সন্দেহ - নির্যাতন - নিহত

Source 2: Jugantor · 26/06/26open original ↗

স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা Advertisement কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম নিহতের স্বজনের আহাজারি। চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। এ ঘটনায় তার কথিত পরকীয়া সঙ্গীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তার (৩২) কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন একই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে মরিয়ম আক্তারের সঙ্গে আলমগীর হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযোগ রয়েছে, প্রায় দুই বছর আগে আলমগীর হোসেন একই বাড়ির চাচাতো ভাই প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরকীয়ার প্রতিবাদ করায় আলমগীর প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকালে পরকীয়ার বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত আলমগীর হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে যান। তাকে না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা শাহীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের ননদ সায়েরা এবং মা হোসনে আরা বেগম জানান, পরকীয়ার বিষয়টি নিয়ে এর আগেও আলমগীর একাধিকবার মরিয়মকে মারধর করেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশও হয়েছে। তাদের দাবি, মরিয়মের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।