সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent physical clash on 2 March 2026 in Raiganj, Sirajganj, in which two BNP supporters were killed and about 15 people were injured. The fight broke out over a government pond lease and fishing nets, and it is described as a real, single incident.

Reported by:JugantorSingle source
02/03/26•গোয়ালপাড়া এলাকা, ধামাইনগর ইউনিয়ন

Killed

2

Injured

15

Summary

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬ সালের ২ মার্চ (সোমবার) সকালে ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় সরকারি জলাশয়ের ইজারা ও পুকুরে জাল টানাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত এবং প্রায় ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অনেককে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 9

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকআসমত আলী গংআব্দুস সালাম (৫৫), নিহত বিএনপি কর্মীইসমাইল হোসেন (৮০), নিহত বিএনপি কর্মীমাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলীরায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া

Affected infrastructure

সরকারি জলাশয় (পুকুর)

Tags

Party ClashLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/03/26open original ↗

সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত

সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত Advertisement রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:৩২ এএম ফাইল ছবি। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—আব্দুস সালাম (৫৫), তিনি ওই এলাকার ময়দান আলীর ছেলে এবং ইসমাইল হোসেন (৮০), তিনি একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   এ বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।