ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু, চমেক হাসপাতাল ভাঙচুরে আটক ৬ শ্রমিক
Why this classification
Workers who were angry about two colleagues dying in a construction collapse pushed and shoved with the contractor's staff outside the emergency ward of Chittagong Medical College Hospital, and the pushing broke the glass at the entrance. The collapse itself was an accident, but the scuffle and property damage are a real physical altercation, and six people were detained by police.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রামে আগ্রাবাদ অ্যাকসেস রোডে ওয়াসার একটি প্রকল্পের কাজের সময় মাটি ও দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হন। আহতদের নিয়ে হাসপাতালে আসা বিক্ষুব্ধ শ্রমিকরা ঠিকাদারের লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে ফেলেন, এবং পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু, চমেক হাসপাতাল ভাঙচুরে আটক ৬ শ্রমিক
ওয়াসার প্রকল্পে শ্রমিকের মৃত্যু, চমেক হাসপাতাল ভাঙচুরে আটক ৬ শ্রমিক ফাইল ছবি চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৫:৩২ চট্টগ্রাম ওয়াসার এক প্রকল্পের কাজ করার সময় দেওয়াল ও মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানায়, ভোর ৪টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ অ্যকসেস রোড এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ওয়াসার প্রকল্পে দুর্ঘটনার পর আহতদের নিয়ে শ্রমিকরা হাসপাতালে আসে। এসময় তাদের সঙ্গে ওই প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা হয়। বচসার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায়। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
