সাবেক বৈছাআ নেতার ওপর হামলা

AI-classifiedconfidence 85%

Why this classification

A former member of the anti-discrimination student movement, Subrata Dev, was allegedly dragged and beaten on the second floor of the Natore lawyers' building by 10-12 members of the current committee and Jatiya Chhatra Shakti on 28 April 2026. He received first aid at Natore Sadar Hospital and filed a police complaint, so this is a concrete, recent physical attack, even though the movement's district convener denies involvement.

Reported by:JugantorSingle source
28/04/26•নাটোর আদালত চত্বর, আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা

Killed

0

Injured

1

Summary

(২৮ এপ্রিল ২০২৬) নাটোর আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সুব্রত দেবকে বর্তমান কমিটি ও ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আহত সুব্রত প্রাথমিক চিকিৎসা নেন এবং নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দেন, যদিও বৈষম্যবিরোধীর নাটোর জেলা আহ্বায়ক শিশির মাহমুদ এই হামলায় সংগঠনের কারও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

NCP

Victim side

NCP

Other actors

সুব্রত দেব (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য, আহত)শিশির মাহমুদ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার আহ্বায়ক)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কমিটির সদস্যরা (অভিযুক্ত)জাতীয় ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য (অভিযুক্ত)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/04/26open original ↗

সাবেক বৈছাআ নেতার ওপর হামলা

নাটোরে আদালত চত্বর সাবেক বৈছাআ নেতার ওপর হামলা Advertisement নাটোর প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সংগঠনটির বর্তমান কমিটি, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। মঙ্গলবার নাটোর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুব্রত নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার শিকার সুব্রত দেব জানান, গত শনিবার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলার আসামি করা হয়। ওই মামলায় আটক হওয়ার পর সোমবার তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনেহিঁচড়ে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা চালায়। তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ। তিনি বলেন, এখানে বৈষম্যবিরোধীর কেউ জড়িত নেই। এটি মূলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম। এখানে বৈষম্যবিরোধী কেউ জড়িত না।