গরুবোঝাই পিকআপ ছিনতাই, চালক ও ব্যবসায়ীকে মারধর

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident in which a group of seven or eight armed men hijacked a pickup carrying three cows on the Dhaka-Mymensingh highway on Monday night, 18 May 2026. The driver and trader were beaten with their eyes blindfolded, and the van and cattle were taken, so it is a valid violent incident within the 14-day window.

Reported by:SamakalSingle source
18/05/26•হাজিরবাজার, জিঞ্জিরার মাজার-সংলগ্ন এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Killed

0

Injured

2

Summary

২০২৬ সালের ১৮ মে (সোমবার) রাতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্ত্রের মুখে তিনটি গরুবোঝাই পিকআপ ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা চালক সাইফুল ইসলাম ও গরু ব্যবসায়ী রফিকুল ইসলামের চোখ বেঁধে মারধর করে এবং গরু ও গাড়ি নিয়ে পালিয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সাত-আটজনের ছিনতাইকারী দলচালক সাইফুল ইসলামগরু ব্যবসায়ী রফিকুল ইসলামগরু ব্যবসায়ী আব্দুস সামাদপিকআপের হেলপার সাগরভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম

Affected infrastructure

পিকআপ ভ্যানের কাচপিকআপ ভ্যান (ছিনতাই)তিনটি গরু (ছিনতাই)

Tags

RobberyVehicle Hijacking

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 20/05/26open original ↗

গরুবোঝাই পিকআপ ছিনতাই, চালক ও ব্যবসায়ীকে মারধর

গরুবোঝাই পিকআপ ছিনতাই, চালক ও ব্যবসায়ীকে মারধর নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও ভালুকা প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৩৯ ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে গরুবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করে চালক ও ব্যবসায়ীকে মারধর এবং চোখ বেঁধে আটকে রাখে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১টার দিকে ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকার জিঞ্জিরার মাজার-সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে লাল, কালো ও কাজলা রঙের বড় আকারের তিনটি গরু কিনে পিকআপ ভ্যানে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে রওনা হন ব্যবসায়ীরা। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ছয় লাখ ১৬ হাজার টাকা। পিকআপটি রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের পিকআপ তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে ওই গাড়ি থেকে সাত-আটজনের একটি দল অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা গরুবোঝাই পিকআপের কাচ ভেঙে ফেলে এবং চালক সাইফুল ইসলামকে জোর করে তাদের গাড়িতে তুলে নেয়। পরে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম ও চালক সাইফুল ইসলামের চোখে কালো কাপড় বেঁধে প্রায় ২০ মিনিট বিভিন্ন স্থানে ঘুরিয়ে মারধর করে। সুযোগ বুঝে পিকআপের হেলপার সাগর পালিয়ে গিয়ে ভালুকা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ছিনতাইকারীরা গরু ও পিকআপ নিয়ে পালিয়ে যায়। গরু ব্যবসায়ী আব্দুস সামাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি জানার পরপরই থানায় অভিযোগ জানাতে গেলেও প্রথমে পুলিশ তা গ্রহণে নানাভাবে বিলম্ব করে। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়া হয়। ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের ভাষ্য, একটি গাড়ি দিয়ে আরেকটি গাড়ির গতিরোধ করে তিনটি গরু লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। লুট হওয়া গরু ও গাড়ি উদ্ধারসহ অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।