ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
Why this classification
This is a single, specific incident in Barishal that took place on the morning of 9 April 2026, in which unidentified people set fire to a motorcycle belonging to a Chhatra Dal activist. Arson is a destructive act that falls within the scope of violence, and no one was reported killed or injured.
Killed
0
Injured
0
Summary
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে ২০২৬ সালের ০৯ এপ্রিল (বৃহস্পতিবার) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ছাত্রদল কর্মী হৃদয় দেওয়ানের মোটরসাইকেলে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়। ঘটনার পেছনে ব্যক্তিগত নাকি রাজনৈতিক শত্রুতা, তা এখনো নিশ্চিত নয় এবং কলেজ কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা Advertisement বরিশাল ব্যুরো প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরোপুরি পুড়ে গেছে তার ব্যবহৃত যানটি। বৃহস্পতিবার ভোরে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলেজ ছাত্রদল কর্মী হৃদয় দেওয়ান অর্থনীতি বিভাগের ২০১৮/১৯ শিক্ষাবর্ষের ছাত্র। এছাড়া তিনি মহাত্মা অশ্বিনী কুমার হলের এ ব্লকের আবাসিক ছাত্র। হৃদয় দেওয়ান জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে এ ব্লকের সিঁড়ির নিচে আমার ব্যবহৃত সুজুকি জিক্সার এসএফ মডেলের মোটরসাইকেলটি রেখে রুমে যাই। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। আমি টের পেয়ে নিচে নামতে নামতে দেখি পুড়ে শেষ হয়ে গেছে মোটরসাইকেল। হৃদয় বলেছেন, হলে কোনো সিসি ক্যামেরা নেই। নির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করতে পারছি না। ব্যক্তি শত্রুতা থেকেও কেউ এমন করতে পারে, আবার রাজনৈতিক শত্রুও করতে পারে। বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম বলেন, এমন ঘটনা ব্রজমোহন কলেজে কখনো শুনিনি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. এসএম তাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমি ঢাকায় থাকায় শিক্ষকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
