ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা

AI-classifiedconfidence 95%

Why this classification

জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে তাদের নেতাকর্মীরা সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরকে মারধর করে গুরুতর আহত করেন, যা একটি নির্দিষ্ট সহিংস ঘটনা।

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
23/06/26•Dhanmondi 32

Killed

0

Injured

1

Summary

২০২৬-০৬-২৩ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি করে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Jamaat

Victim side

Journalists

Other actors

Mahfuzur Rahman Shishir (journalist)Mustafizur Rahman (Jamaat leader)Mujibur Rahman Khan (Jamaat Dhanmondi thana working committee member)

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Journalists

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 25/06/26open original ↗

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত ছবি: সংগৃহীত সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২৩:২৩ সাংবাদিকদের ওপর হামলা করা চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে স্থানীয় জামায়াতের বিক্ষোভ মিছিলের পর প্রশ্ন করাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক থেকে সাংবাদিকদের ওপর হামলা করে দলটির নেতাকর্মীরা। দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এতে রক্তাক্ত হন। এ হামলার পর সমালোচনার মুখে পড়ে জামায়াত। বিচার না হলে জামায়াতের কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা। মঙ্গলবার জামায়াত আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। আজ বুধবার কমিটি প্রতিবেদন জমা দেয়। এতে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন নামের চার নেতাকর্মীকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। জামায়াত সূত্র জানিয়েছে, আরও কয়েকজন মারধরে অংশ নিয়েছেন। তবে এই চারজন মারধর শুরু এবং আক্রমণাত্মক ছিলেন। তাই, তাদের বহিষ্কার করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে।   - বিষয় : - জামায়াতে ইসলামী

Source 2: Dhaka Post · 23/06/26open original ↗

ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সিনিয়র একজনকে কথা বলার জন্য বলা হয়। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালান। এসময় দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান। এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে তিনি বলেন, আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে। এমএসআই/জেডএস