সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Gaibandha. Parties reported: Shah Alam Mia Shalu. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaSamakalJugantorCorroborated · 3 sources
24/03/26•South Analer Tari, Gaibandha Sadar

Killed

0

Injured

0

Summary

গাইবান্ধা সদর উপজেলায় পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ার জেরে শাহ আলম মিয়া শালু নামের এক ব্যক্তি তাঁর বাবার কবর ভাঙচুর করেছেন। ২০২৬ সালের ২৪ মার্চ দুপুরে খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এই ঘটনা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 2

Parties involved

Shah Alam Mia Shalu

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 25/03/26open original ↗

ভাগে জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর

ভাগে জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর বাবার কবর ভাঙচুর গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৭:৪৫ গাইবান্ধায় অন্য ভাইদের চেয়ে জমি নিজ ভাগে কম পাওয়ায় ক্ষোভে বাবার কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও গেঞ্জি পরা এক যুবক কবরের চারপাশে আঘাত করছেন এবং গালি দিচ্ছেন। কবরের চারপাশ ঘেরা খুঁটি ও জালে লাথিও মারছেন তিনি। এ সময় বহু মানুষ দাঁড়িয়ে তা দেখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের ঘটনা। কবরটি মৃত আব্দুল মান্না মিয়ার। কবর ভাঙচুর করা ব্যক্তির নাম শাহ আলম। তিনি আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে বাবার কবর ভাঙচুর করেন তিনি। পরে স্থানীয়রা ঘটনাটি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন খোলাহাটি ইউপি সদস্য আব্দুল হাই মিয়া। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আনালেরতাড়ি গ্রামের আব্দুল মান্নানের পাঁচ ছেলে। ৩-৪ বছর আগে মান্নান মিয়া মারা যান। মৃত্যুর আগে তিনি তার জমি পাঁচ ছেলের মাঝে ভাগ করে দেন। তবে আব্দুল মান্নান মিয়া গোপনে তার দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে অতিরিক্ত কিছু জমি লিখে দেন। লিখে দেওয়া সেই জমি কয়েক বছর পর গোপনে ছোট ছেলে শাহ আলমকেও লিখে দেন। সম্প্রতি জমি ভাগ করতে গেলে বিষয়টি প্রকাশ পায়। একই জমি দুই ছেলেকে লিখে দেওয়ায় ঝামেলা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছেলে শাহ আলম বাবার কবর ভাঙচুর করেন। ইউপি সদস্য আরও বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় স্কুলশিক্ষক মিজানুর রহমান বলেন, বড় ছেলে ইকবাল মিয়ার দখলের জমিতে তার বাবার কবর। কবরের জায়গাটা ছোট ছেলে শাহ আলম নিজের বলে দাবি করেন এবং বাবার কবর ভাঙচুর করে। জমির জন্য নিজের বাবার কবরে অসম্মানজনক আচরণ করা খুবই দুঃখজনক। এ বিষয়ে বক্তব্য জানতে শাহ আলম মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - গাইবান্ধা

Source 2: Ajker Patrika · 25/03/26open original ↗

সম্পত্তি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

গাইবান্ধা সদর উপজেলার পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় রাগে বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।শাহ আলম মিয়া শালু একই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার পঞ্চম ছেলে। জানা গেছে, মৃত্যুর আগে আব্দুল মান্নান মিয়া চার বিঘা সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার অভিযোগ তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু গতকাল বেলা দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। শাহ আলম মিয়া শালু জমি কম পেয়েছেন অভিযোগ তুলে এই জায়গা নিজের বলে দাবি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি দেন তিনি। তবে ছেলে হয়ে বাবার কবর ভাঙচুর করায় এলাকার লোকজন তাঁকে ধিক্কার জানাচ্ছেন। এই ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি।’ অভিযোগের ব্যাপারে জানতে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

Source 3: Jugantor · 26/03/26open original ↗

গাইবান্ধায় বাবার কবর গুঁড়িয়ে দিল ছেলে

জমি কম পাওয়ার জের গাইবান্ধায় বাবার কবর গুঁড়িয়ে দিল ছেলে Advertisement গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবাকে গালাগাল করে মৃত বাবার কবর ভাঙচুর করল ছোট ছেলে। তার নাম শাহ আলম মিয়া শালু। মঙ্গলবার দুপুরে কবর ভেঙে ফেলার এ ঘটনা ঘটে। চারপাশের লোকজন অনুরোধ করেও শালু মিয়ার রাগ ভাঙতে পারেননি। শেষ অবধি তিনি তার জমি থেকে বাবার কবর ভেঙে চুরমার করে ফেলেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে। এ ঘটনার পর এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয় গ্রামবাসীরা জানায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। অপর ভাই ইকবাল মিয়ার জমিতে তার বাবার কবর দেওয়া হয়েছিল। তার ছোট ভাই জমি কম দেওয়ার কথা তুলে এই জায়গাটি শাহ আলম শালু তার নিজের বলে দাবি করেন। স্থানীয়রা আরও জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য। সে কারণে তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে সরে যেতে বলেন। এ ঘটনা সত্যতা স্বীকার করে খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী ফোনে বলেন, বিষয়টি সমাধান করা হয়েছে। কিন্তু ইতোমধ্যে পাষান্ড জমি লোভি ছেলে তার বাবার কবরটি গুঁড়িয়ে দেয়। যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক।