হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, আতঙ্ক

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Chattogram. Parties reported: Armed miscreants, Local youth (Muhammad Arafat). Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloJugantorSamakalCorroborated · 3 sources
17/08/26•Baruapara Hatchery area, Dakshin Madarsha, Hathazari

Killed

0

Injured

1

Summary

চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নে স্থানীয় বিরোধের জেরে আরাফাত নামের এক যুবককে ধাওয়া করে গুলি করেছে একদল অস্ত্রধারী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 5

Parties involved

Armed miscreantsLocal youth (Muhammad Arafat)

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 22/06/26open original ↗

চুরির অপবাদে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

চট্টগ্রাম চুরির অপবাদে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৮:০২ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৮:০৩ চট্টগ্রাম মহানগরে চুরির অভিযোগে এক যুবককে রাতভর মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার নগরীর পলোপ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সন্দেহে এক যুবককে আটক করে স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘ সময় ধরে মারধর করা হয় এবং একপর্যায়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের এক পর্যায়ে ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, স্কুলের দপ্তরি সমির, আজাদসহ কয়েকজন ওই যুবককে স্কুলের ভেতর থেকে বের করে রাস্তার পাশে নিয়ে আসেন। মারধরের এক পর্যায়ে আহত যুবক পানি চাইলে তিনি পানি আনতে যান। ফিরে এসে দেখেন, অভিযুক্তদের একজন তাকে আবারও লাথি মারছেন। এর কিছুক্ষণ পরই ওই যুবক মারা যান। কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বৈদ্যুতিক শক ও মারধরে একজনকে মেরে ফেলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্কুলের অফিস সহকারী সমির ও আজাদসহ সংশ্লিষ্টদের আটকের চেষ্টা চলছে।

Source 2: Jugantor · 23/08/26open original ↗

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ রাঙ্গুনিয়ায় যুবক গ্রেফতার Advertisement রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাঙ্গুনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলু আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, শিশুটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসায় যাওয়ার পথে ফজলু আলম মোটরসাইকেলে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। ফজলুর বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ওইদিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ফজলু আলমকে একমাত্র আসামি করা হয়েছে। ওসি মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। উপজেলার বিভিন্ন স্থান ও দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফজলু আলমকে গ্রেফতার করা হয়।

Source 3: Prothom Alo · 17/08/26open original ↗

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, আতঙ্ক

হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ায় গোলাগুলির ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সন্ধ্যায়ছবি: সংগৃহীত চট্টগ্রামের হাটহাজারীতে এক তরুণকে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। আজ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে কাউকে পাননি। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, মদুনাঘাটের আরাফাত নামের এক তরুণকে গুলি করে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেছে। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, আরাফাত নামের একজন ওয়ার্ডে ভর্তি আছেন। তাঁর মুখে গুলি লেগেছে। সেটি গুরুতর নয়। রাবার বুলেট বা ছররা গুলি হতে পারে। শরীরের অন্য কোথাও জখম নেই। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হাটহাজারীতরুণচট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগগুলি