ওষুধ প্রতিনিধির পা ভাঙল ফারিয়ার সভাপতি
Why this classification
The article reports a specific, recent physical assault in Kataida, Kishoreganj, on Sunday 11 October 2026. A pharmaceutical representative was beaten, knocked to the ground, had a motorcycle driven over his body, and suffered a broken leg bone, so this is a real violent incident within Bangladesh and the 14-day window.
Killed
0
Injured
1
Summary
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ২০২৬ সালের ১১ অক্টোবর (রোববার) সকালে আনন্দ ভ্রমণের চাঁদা দিতে না পারায় ফারিয়ার সভাপতি রেফায়েত উল্লাহর বিরুদ্ধে ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. হাইয়ুম প্রামাণিককে মারধর করে মোটরসাইকেল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ওষুধ প্রতিনিধির পা ভাঙল ফারিয়ার সভাপতি
কটিয়াদীতে চাঁদা নিয়ে কথা কাটাকাটি ওষুধ প্রতিনিধির পা ভাঙল ফারিয়ার সভাপতি Advertisement কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কটিয়াদীতে আনন্দ ভ্রমণের চাঁদা দিতে না পারায় মারধর করে মাটিতে ফেলে মোটরসাইকেল তুলে দিয়ে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফারিয়ার (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) সভাপতি রেফায়েত উল্লাহর বিরুদ্ধে। রোববার সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত মো. হাইয়ুম প্রামাণিক এরিস্টোফার্মা লিমিটেডের কটিয়াদী এলাকার প্রতিনিধি। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তান্দরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৫ অক্টোবর বান্দরবান ও খাগড়াছড়িতে আনন্দ ভ্রমণের আয়োজন করেছে ফারিয়ার কটিয়াদী শাখা। এ জন্য সদস্যপ্রতি দুই হাজার টাকা চাঁদা নির্ধারণ করা হয়। চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ফারিয়ার সভাপতি ও পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি রেফায়েত উল্লাহর সঙ্গে হাইয়ুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাইয়ুমকে মারধর করে মাটিতে ফেলে তার শরীরের ওপর মোটরসাইকেল তুলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফিরোজ মিয়া জানান, হাইয়ুমের বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত রয়েছে। ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
