যাত্রীবেশে অটোতে উঠে ভুট্টাখেতে নিয়ে চালককে হত্যাচেষ্টা

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent incident on Tuesday, 28 April 2026, in which three men attempted to strangle an auto-rickshaw driver with a towel to rob him. It involved physical violence and an attempted killing, so it qualifies as violence, although no deaths or injuries were reported.

Reported by:JugantorSingle source
28/04/26•বড়নারায়ণপুর তালতলা, আমতা ইউনিয়নের বিডিফুডের পেছনের রাস্তা

Killed

0

Injured

0

Summary

ধামরাইয়ের আমতা ইউনিয়নে ২০২৬ সালের ২৮ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় যাত্রীবেশী তিন যুবক অটোচালক আরিফ হোসেনের গলায় গামছা পেঁচিয়ে তাকে ভুট্টাখেতে টেনে নিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়দের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায় এবং ভুক্তভোগী দুইজনকে চিনতে পারার কথা জানিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Arif Hossain (auto-rickshaw driver, victim)Sohel (son of Shamsul Haque, Sutrapur village, identified by victim)Shafiqul Islam alias Malu (Sutrapur village, identified by victim)Md. Ilias Hossain (Inspector, Kawalipara Police Investigation Centre)

Tags

RobberyMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/04/26open original ↗

যাত্রীবেশে অটোতে উঠে ভুট্টাখেতে নিয়ে চালককে হত্যাচেষ্টা

যাত্রীবেশে অটোতে উঠে ভুট্টাখেতে নিয়ে চালককে হত্যাচেষ্টা Advertisement ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম মো. আরিফ হোসেন ধামরাইয়ে অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীবেশে তিন যুবক আরিফ নামে অটোচালককে গলায় গামছা প্যাঁচিয়ে টেনে ভুট্টাখেতে নিয়ে হত্যার চেষ্টা করে। মঙ্গলবার সন্ধ্যায় আমতা ইউনিয়নে বিডিফুডের পেছনের রাস্তায় বড়নারায়ণপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। অটোচালক মো. আরিফ হোসেন বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত সিদ্দিক দেওয়ানের ছেলে। ভুক্তভোগী আরিফ অভিযোগ করে বলেন, তিনজনে মিলে ভাড়া করে সাটুরিয়ার কথা বলে আমাকে তালতলা নিয়ে যায়। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা আমাকে গলায় গামছা প্যাঁচিয়ে ভুট্টাখেতে নিয়ে হত্যার চেষ্টা চালায়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। তিনি বলেন, তিনজনের মধ্যে দুইজনকে আমি চিনতে পারছি। তারা হলেন- বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামের সামছুল হকের সোহেল ও অপরজন একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে মালু। এ ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।