সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিককে মারধর

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, recent physical attack in Satkhira in which a group of about 15-20 people beat a journalist who was helping a landowner register land, and he lost consciousness before police rescued him and the landowner. Because the article describes a specific beating with one injured victim, it qualifies as violence.

Reported by:SamakalSingle source
30/03/26•Satkhira Sadar Sub-Registry Office, Katiya area

Killed

0

Injured

1

Summary

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি নিবন্ধনে বাধা দেওয়ার সময় ১৫-২০ জনের একটি দল এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহকে মারধর করে, যাতে তিনি অচেতন হয়ে পড়েন; পরে পুলিশ তাঁকে এবং জমির মালিক মোকসুদার রশিদকে উদ্ধার করে। ঘটনাটি ২০২৬ সালের ৩০ মার্চ (সোমবার) দুপুরে ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জুলফিকার আলী জিন্নাহ (NTV Satkhira district correspondent, victim)মোকসুদার রশিদ (landowner, held in a room)মহিবুল্লাহ (president, Sadar Dalil Lekhak Samiti, accused)সৈয়দ রেজাউল হোসেন টুটুল (local businessman, accused)১৫-২০ জনের একটি দল (group of 15-20 attackers)অমায়িক বাবু (Satkhira Sadar Sub-Registrar)মাসুদুর রহমান (OC, Satkhira Sadar Police Station)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 31/03/26open original ↗

সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিককে মারধর

সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিককে মারধর সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৮:১৫ | প্রিন্ট সংস্করণ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এক ব্যক্তিকে জমি নিবন্ধনে সহযোগিতা করতে যাওয়া জুলফিকার আলী জিন্নাহ নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় জমির মালিককে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।  আহত সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি।  জানা গেছে, খুলনার বানিয়াখামার এলাকার বাসিন্দা মোকসুদার রশিদের জমি রেজিস্ট্রির কাজে সহযোগিতা করতে সাব-রেজিস্ট্রি অফিসে যান জুলফিকার আলী জিন্নাহ। ওই সময় অফিসে জমি নিবন্ধনে জড়িত প্রভাবশালী ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে রেজিস্ট্রি করার চেষ্টার কারণে একটি চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে। তর্কবিতর্কের এক পর্যায়ে তারা সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহকে মারধর করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।  ভুক্তভোগী জুলফিকার আলী জিন্নাহ অভিযোগ করেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ ও স্থানীয় ব্যবসায়ী সৈয়দ রেজাউল হোসেন টুটুলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ‘ভারতীয় নাগরিক’ আখ্যা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। জমির মালিক মোকসুদার রশিদ অভিযোগ করেন, সাংবাদিককে মারধরের সময় তাঁকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তিনি বলেন, এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গেলে জমি নিবন্ধনে বাধা দেওয়া হয়। ঘটনার বিচার দাবি করেন তিনি।  সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, জমি রেজিস্ট্রি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - মারধর