আগৈলঝাড়ায় প্রেমিকার পা কেটে দিল যুবক

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি সাম্প্রতিক (সোমবার, ২০২৬-০৬-০৮) এবং বাংলাদেশে সংঘটিত। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে নারী আহত হয়েছে, যা সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত।

Reported by:JugantorSingle source
08/06/26•পূর্ব মোহনকাঠি গ্রাম, রত্নপুর ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিক চৈতন্য সরকার ধারালো অস্ত্র দিয়ে দীপালী সরকারের পা কেটে দিয়েছে। ঘটনাটি ২০২৬ সালের ৮ জুন (সোমবার) ঘটে, পরে দীপালীকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

চৈতন্য সরকারদীপালী সরকারএসআই মাকসুদুর রহমানওসি (তদন্ত) সুশংকর মল্লিকইউপি সদস্য সুকদেব বাড়ৈ

Tags

Domestic ViolenceSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/06/26open original ↗

আগৈলঝাড়ায় প্রেমিকার পা কেটে দিল যুবক

প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ এএম Advertisement Advertisement আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আরও পড়ুন Advertisement বরিশালের আগৈলঝাড়ায় আগের প্রেমিককে রেখে পুনরায় আরেকটি সম্পর্কে জড়ানোয় ধারালো অস্ত্র দিয়ে এক নারীর পা কেটে দিয়েছে প্রেমিক ও বিএনপি নেতা চৈতন্য সরকার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠি গ্রামের নির্মল সরকারের স্ত্রী দীপালী সরকারের সঙ্গে একই গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে মাছ ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চৈতন্য সরকারের দীর্ঘদিন ধরে পরকীয়া রয়েছে। সম্প্রতি প্রথম পরকীয়া প্রেমিক চৈতন্যকে ছেড়ে নতুন করে আরেকজনের সঙ্গে দীপালীর সম্পর্ক গড়ে ওঠে। ফলে চৈতন্যর সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। দীপালীর স্বামী নির্মল সরকার স্ত্রীকে বাড়িতে একা রেখে সোমবার বিকালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে দীপালী একা থাকার সুযোগে প্রথম প্রেমিক চৈতন্যর সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চৈতন্য ধারালো অস্ত্র দিয়ে দীপালীর পা কেটে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে চৈতন্য পরিবারের কাউকে না জানিয়ে দীপালীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসায় জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য সুকদেব বাড়ৈ জানান, দীপালীর চিকিৎসার জন্য তাকে নিয়ে বর্তমানে ঢাকায় রয়েছে চৈতন্য। বিষয়টি জানতে পেরে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান ঘটনাস্থলে গেলেও কোনো আলামত বা কিছু জব্দ না করে ফিরে আসেন। এ ব্যাপারে রত্নপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সুখদেব বাড়ৈ বলেন, এই পরকীয়ার ঘটনা নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। তারপরও তারা সম্পর্ক থেকে বিরত থাকেনি। এ ব্যাপারে চৈতন্য সরকার সাংবাদিকদের বলেন, দিপালী আমার বৈধ স্ত্রী। আদালতের মাধ্যমে আমরা বিয়ে করেছি। স্বামী নির্মল সরকারকে দীপালী তালাক দিয়েছে। যার কারণে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে এসেছি। বিষয়টি জানতে চাইলে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ঘটনা শুনেই এসআই মাকসুদুরকে সেখানে পাঠানো হয়েছিল। আহত নারী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। পরিবার থানায় কোনো অভিযোগ করতে রাজি হয়নি। Advertisement সম্পর্কিত খবর Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement