সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 85%

Why this classification

A banned Chhatra League activist led an attack on a former BNP union organising secretary on Monday night, and the victim filed a police case naming the attackers. This is a concrete physical attack between rival political groups, so it qualifies as violence, though the article does not report injuries.

Reported by:JugantorSingle source
01/06/26•চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজার

Killed

0

Injured

1

Summary

কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজারে ২০২৬ সালের ১ জুন (সোমবার) রাতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী হৃদয়ের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের ওপর হামলা চালানো হয়। জমি নিয়ে বিরোধের জেরে ঘটে এই হামলার ঘটনায় আবুল কাশেম তিনজনের নামসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Awami League

Victim side

BNP

Other actors

হৃদয় (নিষিদ্ধ ছাত্রলীগকর্মী)আবুল কাশেম (ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক)অজ্ঞাত ৫-৬ জন হামলাকারী

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/06/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

তিতাসে এমপির নামফলক ভাঙচুরে মামলা তিতাসে নবনির্মিত সেতুর উদ্বোধনী নামফলক ভাঙচুরের অভিযোগে ইউপি সদস্য, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের নামে থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হেলাল। অভিযুক্তরা হলো-মিজান, মংগল, হোসেন, শাহজাহান, ইউপি সদস্য আজহার, সায়েম, বাবুল, মোস্তাক, সাগর ও আমিন মিয়া। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি রৌমারীতে মোরগ পোলাওয়ে আস্ত ব্যাঙ! রৌমারীতে সোমবার বিকালে উপজেলা প্রশাসনের অভিযানে খাবারের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালত ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামক প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করেন। নান্না বিরিয়ানি হাউজ থেকে আতোয়ার ও আশিকুর পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনেন। বাড়িতে খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। কুড়িগ্রাম প্রতিনিধি চিলমারীতে দমকা হাওয়ায় ৭ নৌকাডুবি চিলমারীতে মঙ্গলবার বিকালে ব্রহ্মপুত্রের বন্দরঘাটে হঠাৎ দমকা হাওয়ায় ৭টি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ডুবে যাওয়া নৌকায় থাকা ৫০ বস্তা ইউরিয়াসহ বিভিন্ন মালামাল হারিয়ে গেছে বলে জানা যায়। মঙ্গলবার দিনভর ছিল রৌদ্রোজ্জ্বল আকাশ। দুপুরের পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় ঘাটে বেঁধে রাখা ৭টি নৌকা ডুবে যায়। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি তিতাসে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা লুট তিতাসে সোমবার বিকালে দূর্লভদী গ্রামে এক বিকাশ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবাও হামলার শিকার হন। বিকাশ ব্যবসায়ী মাহাবুব ইসলাম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি গোয়ালন্দে শ্বশুরবাড়িতে এমপিকে সংবর্ধনা গোয়ালন্দে মঙ্গলবার সকালে ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকাকে তার শ্বশুরবাড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার শ্বশুর হাজী হোসেন আলী শেখ। স্থানীয় সামাজিক সংগঠন হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদ ওই আয়োজন করে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বনদস্যু ডন বাহিনী পরিচয়ে মঙ্গলবার ভোরে চালতেবড়িয়া খাল এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণের জন্য জেলেদের কাছে মাথাপিছু ৩০ হাজার টাকা দাবি করেছে ডন বাহিনী। অপহৃতরা হলেন-শ্যামনগরের কুলতলী এলাকার ইয়াছিন, আলমগীর খাঁ, হরিনগরের আল আমিন, নুরুল হক, শাহজাহান ও কয়রার শহীদুল। সাতক্ষীরা প্রতিনিধি কালুখালীতে রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় যুবক নিহত কালুখালীর কালিকাপুর ইউনিয়ন এলাকার রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কালিকাপুর রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা যুবকটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজবাড়ী প্রতিনিধি চাঁদপুরে শিশুখাদ্য মজুতে জরিমানা চাঁদপুরে শিশুখাদ্য মজুত করায় মঙ্গলবার দুপুরে স্বর্ণখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডিলার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুত ও বিক্রয় করায় হাসান এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। চাঁদপুর প্রতিনিধি উলিপুরে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের উলিপুরে মঙ্গলবার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের আঠারপাইকা গ্রামে মেঘাচ্ছন্ন আকাশ দেখে ফুটবল আনার সময় বজ্রপাতে রানা মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া নামে অপর এক কিশোর আহত হয়। রানা ও লাবন্য বাড়ির পাশে বসেছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় তারা বাড়ি থেকে ফুটবল আনতে যায়। পথিমধ্যে বজ পাতে রানা মিয়ার মৃত্যু হয়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কোম্পানীগঞ্জে বিএনপি নেতার ওপর ছাত্রলীগের হামলা কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজারে সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী হৃদয়ের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কাশেম তিনজনের নামসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। আবুল কাশেমের সঙ্গে হামলাকারীদের জমি নিয়ে বিরোধ চলছিল। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি সিলেটে অপহৃত যুবক উদ্ধার, তরুণীসহ গ্রেফতার ৫ সিলেটের কুনিপাড়া এলাকায় মোবাইলে পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার এক যুবককে ডেকে নিয়ে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককে। গ্রেফতাররা হলো-মীম আক্তার, মিল্লাত, শিল্পী বেগম, এমরান খান ও স্বপন আহমেদ। ভুক্তভোগী জিল্লুর রহমানের বাড়ি কুনিপাড়া এলাকায়। সিলেট ব্যুরো গোমস্তাপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক গোমস্তাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মঙ্গলবার দুপুরে আলীনগর ইউনিয়নের মকরমপুর রেললাইনের পাশে একটি বাড়ি থেকে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ওই এলাকার এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় রহনপুর পৌর এলাকার জালিবাগান মহল্লায় ওই কিশোরকে আটক করে স্থানীয়রা। ভিকটিম ও আসামি মামাতো-ফুপাতো ভাইবোন। বাড়িতে কেউ না থাকায় ধর্ষণচেষ্টা করে সে। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি