বন্দরে যৌতুকের দাবি গৃহবধূকে নির্যাতন

AI-classifiedconfidence 92%

Why this classification

This article describes one specific incident on Friday, 8 May 2026, in which the in-laws of a married woman in Bondar, Narayanganj, physically and mentally tortured her over a demand for two lakh taka in dowry. They also forced her out of the house and kept her four-year-old child, which is a concrete act of violence and falls within the reporting window.

Reported by:JugantorSingle source
08/05/26•মালিবাগ, ধামগড় ইউনিয়ন, বন্দর

Killed

0

Injured

0

Summary

নারায়ণগঞ্জের বন্দরের মালিবাগে ৮ মে ২০২৬ (শুক্রবার) দুই লাখ টাকা যৌতুকের দাবিতে রিয়া মনি নামে এক গৃহবধূকে শাশুড়ি, শ্বশুর ও ননদ শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং চার বছরের শিশুসন্তানকে রেখে বাড়ি থেকে বের করে দেন। ভুক্তভোগীর বাবা বাদল মিয়া বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রিয়া মনি (ভুক্তভোগী গৃহবধূ)বাদল মিয়া (ভুক্তভোগীর বাবা, বাদী)শাহিনূর বেগম (শাশুড়ি)জাকির হোসেন (শ্বশুর)রুমা বেগম (ননদ)মো. শাহিদ ওরফে জাহিদুল (স্বামী, সৌদি আরব প্রবাসী)গোলাম মোস্তফা আশরাফউদ্দিন (বন্দর থানার ওসি)

Affected infrastructure

বসতবাড়ি

Tags

Dowry ViolenceDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/05/26open original ↗

বন্দরে যৌতুকের দাবি গৃহবধূকে নির্যাতন

স্বামী প্রবাসে বন্দরে যৌতুকের দাবি গৃহবধূকে নির্যাতন Advertisement বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বন্দরে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে রিয়া মনি নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বন্দরের ধামগড় ইউনিয়নের মালিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদল মিয়া জানান, প্রায় পাঁচ বছর আগে মালিবাগ এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. শাহিদ ওরফে জাহিদুলের সঙ্গে রিয়া মনির বিয়ে দেন। বিয়ের সময় ৮০ হাজার টাকা যৌতুক হিসাবে দেওয়া হয়। পরবর্তীতে শাহিদ সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে আরও এক লাখ টাকা দাবি করলে তিনি ধার-দেনা করে সেই টাকাও দেন। বর্তমানে শাহিদ সৌদি আরবে অবস্থান করছেন। সম্প্রতি তার পরিবারের সদস্যরা ভবন নির্মাণের অজুহাতে রিয়া মনির কাছে পুনরায় দুই লাখ টাকা দাবি করে। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার শাশুড়ি শাহিনূর বেগম, শ্বশুর জাকির হোসেন ও ননদ রুমা বেগম মিলে রিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তার চার বছরের শিশু সন্তানকে জোরপূর্বক রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা আশরাফউদ্দিন জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।