মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident in which a young man set fire to his own home on 24 May 2026 after his family refused him money for drugs, and the house was completely burned. Arson of a home is a destructive act that counts as violence, and the event falls within the recent 14-day window.

Reported by:Dhaka PostSingle source
24/05/26•দক্ষিণ সাতলা গ্রাম, সাতলা ইউনিয়ন, উজিরপুর

Killed

0

Injured

0

Summary

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে ২০২৪ সালের নয়, ২০২৬ সালের ২৪ মে (রবিবার) সকালে মাদকের টাকা না পেয়ে তামিম হাওলাদার নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন, যাতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে, এবং ২৫ মে (সোমবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Other actors

তামিম হাওলাদার (২০), অভিযুক্ত, মৃত আবদুল জলিল হাওলাদারের ছেলেসুলতানা বেগম, তামিমের বড় বোন ও মামলার বাদীইন্সপেক্টর ফারুক হোসেন, ওসি (তদন্ত), উজিরপুর মডেল থানাএসআই তারেক আজিজ, তদন্তকারী কর্মকর্তা, উজিরপুর মডেল থানা

Affected infrastructure

বসতঘর

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 26/05/26open original ↗

মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন, যুবক কারাগারে

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে তামিম হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর ফারুক হেসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তামিম হাওলাদারের বোনের দায়ের করা নিয়মিত মামলায় তামিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সকালে উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের মৃত আবদুল জলিল হাওলাদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের কাছে মাদক কেনার জন্য টাকা চান তামিম। টাকা না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভে তিনি নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার পর তামিম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে রাতে এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় তামিমের বড় বোন সুলতানা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়ে। বড় ভাই প্রবাসে থাকায় মা ও বোনের সঙ্গে বাড়িতে বসবাস করতেন তামিম। দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে অশান্তি ও ভাঙচুরের ঘটনা ঘটাতো। মামলার বাদী বোন সুলতানা বেগম জানান, তামিমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চারবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিন্তু প্রতিবার ফিরে এসে তিনি আবারও মাদকে জড়িয়ে পড়ে। সর্বশেষ নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আরিফ হোসেন/এমএন