বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে হাতাহাতি, শ্রমিকনেতার মৃত্যু
Why this classification
This incident was classified as criminal violence in Dinajpur. Parties reported: Labour Union (1167), Wedding Guests. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
গত ২৪ মার্চ ২০২৬ তারিখে দিনাজপুরের কাহারোলে বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনায় মোস্তফা কামাল নামের এক শ্রমিক নেতা নিহত হন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পঞ্চগড়-দিনাজপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
76% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
দিনাজপুরে বরযাত্রীর মাইক্রোবাসের ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
দিনাজপুরে বরযাত্রীর মাইক্রোবাসের ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ মোস্তফা কামাল দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১১:২০ দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ও শ্রমিক সংগঠনের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে বরযাত্রীর মাইক্রোবাস যাচ্ছিল রংপুরের তারাগঞ্জ এলাকায়। পথে তেরমাইল এলাকায় একই দিক আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে পাশ কাটানোর সময় দ্রুতগতিতে অটোরিকশার পাশ ঘেঁষে যায় মাইক্রোবাসটি। তবে সেখানে কোনো দুর্ঘটনা না ঘটলেও ওই অটোরিকশার চালক সফিকুল ইসলাম মুঠোফোনে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানিয়ে বরযাত্রীর মাইক্রোবাস আটকানোর কথা বলেন। মোস্তফা কামাল আরও কয়েকজনকে নিয়ে দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বরযাত্রীর মাইক্রোবাসসহ গাড়িবহর আটক করেন। এ সময় বরযাত্রীরা মাইক্রোবাস থেকে নেমে আসেন এবং উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পড়ে যান মোস্তফা কামাল। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে। - বিষয় : - দিনাজপুর
বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে হাতাহাতি, শ্রমিকনেতার মৃত্যু
দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাস সড়কে সাইড দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার দশমাইল এলাকায় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন। পাশাপাশি তিনি শ্রমিক সংগঠন ১১৬৭-এর দশমাইল এলাকার সাংগঠনিক সম্পাদক এবং কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য। ঘটনাস্থলে থাকা ব্যবসায়ী আরিফ হোসেন জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ এলাকায় বরযাত্রীর মাইক্রোবাসটি যাচ্ছিল। তেরমাইল এলাকায় একই দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে সাইড চান মাইক্রোবাসের চালক। এ সময় দ্রুতগতিতে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে চাপ দেয় মাইক্রোবাসটি। তবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। অটোরিকশার চালক সফিকুল ইসলাম পরে দশমাইল এলাকায় মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাটি অবহিত করেন এবং বরযাত্রীর মাইক্রোবাস আটকানোর কথা বলেন। শ্রমিক সংগঠনের নেতা মোস্তফা কামাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দশমাইল শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বরযাত্রীর মাইক্রোবাস আটকান। এ সময় মাইক্রোবাসে থাকা বরযাত্রীরা নেমে এলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে পড়ে যান মোস্তফা কামাল। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, মোস্তফা কামালকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই মোস্তফা কামালের মৃত্যু হয়েছে।কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি জনগণের হাতে আটক থাকা বরযাত্রীদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। একজনের মৃত্যুর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।
