পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী
Why this classification
এটি একটি সাম্প্রতিক ঘটনা, যেখানে স্বামী তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর এই হত্যাকাণ্ড ঘটে, তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য।
Killed
1
Injured
0
Summary
১৬ মে রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী এলাকায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাছলিমা খাতুনকে তার স্বামী সাদ্দাম হোসেন গলা কেটে হত্যা করে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর এই হত্যাকাণ্ড ঘটে; স্বামী পলাতক।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Husband
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Wife
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী
পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী অভিযুক্ত সাদ্দাম হোসেন সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৭:৪৪ সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সাদ্দাম হোসেন পলাতক। নিহত তাছলিমা খাতুন দেবহাটা উপজেলার বহেরা এলাকার নুরুজ্জামানের মেয়ে। অভিযুক্ত সাদ্দাম হোসেন লক্ষ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে। এ দম্পতির ১৩ বছরের একটি মেয়ে ও ৮ বছরের একটি ছেলে রয়েছে। নিহত তাছলিমার বাবা নুরুজ্জামান বলেন, ‘সাদ্দাম হোসেনের স্থায়ী কোনো কাজ না থাকায় যৌতুকের দাবিতে তাছলিমাকে প্রায়ই নির্যাতন করত। কিছু টাকা দিলে চুপ থাকত সাদ্দাম। কিছুদিন আগে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২ লাখ টাকা দাবি করেন তিনি। মেয়ের সুখের জন্য ১ লাখ দেই। সম্প্রতি সাদ্দাম এক দালালের খপ্পরে পড়ে টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়েছে। এরপর থেকে পরিবারে অশান্তি লেগেই রয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাকে ফোন করে জানান, মেয়েকে সাদ্দাম গলা কেটে হত্যা করেছে।’ নিহতের বড় মেয়ে সাদিয়া খাতুন বলেন, ‘মায়ের সঙ্গে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। গতকাল রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। কিছুক্ষণ গরু জবাই করার মতো গোঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করি। তখন দেখতে পাই দরজায় বাইরে থেকে তালা দেওয়া। মাকে বাবা খুন করে পালিয়েছেন।’ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) আমিনুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও খুর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নুরুজ্জামান বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। - বিষয় : - সাতক্ষীরা - গলা কেটে হত্যা
