সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

AI-classifiedconfidence 95%

Why this classification

A husband stabbed his wife, Atika Khatun, to death in Tarash, Sirajganj on the night of Thursday, 28 May 2026, following years of abuse, and the police confirmed the injuries. The article describes one specific, recent, fatal attack in Bangladesh, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
28/05/26•হামকুড়িয়া সরকারপাড়া গ্রাম, মাগুরা বিনোদ ইউনিয়ন, তাড়াশ

Killed

1

Injured

0

Summary

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল্লাহ আল মামুনের ছুরিকাঘাতে গৃহবধূ আতিকা খাতুন (২৮) নিহত হন। ২০২৬ সালের ২৮ মে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে এবং ঘাতক স্বামী পলাতক রয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল্লাহ আল মামুন (ঘাতক স্বামী, মুরাদ নগর ফাজিল মাদ্রাসার প্রভাষক)আতিকা খাতুন (নিহত গৃহবধূ)মো. ওসমান গনি (নিহতের বাবা, মাদ্রাসার অধ্যক্ষ)মো. জাহিদ হাসান (নিহতের ভাই)মো. হাবিবুর রহমান (তাড়াশ থানার ওসি/ভারপ্রাপ্ত কর্মকর্তা)

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 31/05/26open original ↗

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৮:০১ সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আতিকা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আতিকা পাবনার চাটমোহর উপজেলার বাঘলবাড়ি গ্রামের একটি মাদ্রাসার অধ্যক্ষ মো. ওসমান গনির মেয়ে এবং সিরাজগঞ্জের হামকুড়িয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। মামুন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুরাদ নগর ফাজিল মাদ্রাসার ইংরেজি সাহিত্যের প্রভাষক। স্থানীয়রা জানান, আতিকা-মামুন দম্পতির ছয় বছর বয়সি একটি ছেলে ও ষোল মাস বয়সি দুটি জমজ কন্যা সন্তান আছে। নিহতের ভাই মো. জাহিদ হাসান জানান, প্রায় সাত বছর আগে আতিকা ও মামুনের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই মামুন আতিকাকে নির্যাতন করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তবে মামুন আতিকাকে নির্যাতন বন্ধ করেননি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আতিকাকে ছুরিকাঘাত করেন তিনি। এ সময় আতিকার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনেই পালিয়ে যান মামুন। পরে খবর পেয়ে নিততের বাবা, ভাইসহ স্বজনরা হাসপাতালে যান। আতিকার বাবা ওসমান গনি বলেন, বিয়ের পরপরই মামুন তার মা ও স্বজনদের কথায় আতিকা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। আমি ঘাতক মামুন ও তার পরিবারের নির্যাতন করা সদস্যদের উপযুক্ত বিচার চাই। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান শুক্রবার জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতসহ বিভিন্ন আঘাতের চিহ্ন আছে।