বদলগাছীতে কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা
Why this classification
This incident was classified as violent because unidentified perpetrators physically assaulted a person by tying him up and throwing him into a canal with bricks tied to his waist, resulting in severe harm though survival was secured by locals.
Killed
0
Injured
1
Summary
নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখ বেঁধে কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়দের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বদলগাছীতে কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা
বদলগাছীতে কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা হাত-পা ও মুখ বাঁধা ব্যক্তি উদ্ধার Advertisement বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বদলগাছীতে মর্তুজা (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকায় নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশের একটি ক্যানেলে এ ঘটনা ঘটে। আহত মর্তুজা উপজেলার হাড়িপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, দুর্বৃত্তরা মর্তুজার হাত-পা ও মুখ বেঁধে কোমরে পাঁচটি ইট বেঁধে ক্যানেলে ফেলে রেখে পালিয়ে যায়। পাশের একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল অস্বাভাবিক শব্দ শুনে টর্চলাইটের আলো ফেললে ক্যানেলের মধ্যে মর্তুজাকে দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মর্তুজাকে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেন। ওসি রুহুল আমিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
