কুমিল্লায় অবরোধে ৩০ কিমি. যানজট
Why this classification
Workers of Nasa Group blocked the Dhaka-Chattogram highway in Comilla on Tuesday over unpaid wages, and police used lathi charges to forcibly remove them, which is a physical altercation. The blockade caused a roughly 30-kilometre traffic jam, but no deaths or injuries were reported.
Killed
0
Injured
0
Summary
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন। পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
75% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কুমিল্লায় অবরোধে ৩০ কিমি. যানজট
নাসা গ্রুপ শ্রমিকদের বকেয়া বেতনের দাবি কুমিল্লায় অবরোধে ৩০ কিমি. যানজট Advertisement কুমিল্লা ব্যুরো ও সদর দক্ষিণ প্রতিনিধি প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের অবরোধে মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। এ সময় পুলিশ শ্রমিকদের শান্ত করে মহাসড়ক সচলের চেষ্টা চালায়। এতে কাজ না হলে একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে ২ ঘণ্টার অবরোধে মহাসড়কের মিয়ার বাজার থেকে মাধাইয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক অংশ নেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে মহাসড়কের ২ লেনে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিকে অবরোধের মাঝে তীব্র গরম আর ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালকরা। খবর পেয়ে ডিবি পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সদস্যরা শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন। ঢাকা-কুমিল্লা রুটের তিশা পরিবহণের যাত্রী ইব্রাহিম খলিল বলেন, সকাল দশটায় যানজটে পড়েছি। দুপুর আড়াইটা পর্যন্ত দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত যানজটে ছিলাম। এশিয়া লাইন পরিবহণের যাত্রী হুমায়ুন কবির বলেন, নাসা শ্রমিকদের ২ ঘণ্টা মহাসড়ক অবরোধের প্রভাব পড়েছে দিনব্যাপী। মঙ্গলবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত অচল ছিল। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আমরা তাদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে দুই ঘণ্টা অবরোধ থাকার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের শ্রমিক কামাল হোসেন বলেন, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন আটকে রেখেছে। ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
