নিখোঁজের দুদিন পর ঘরে মিলল নারীর লাশ
Why this classification
The article reports the discovery of a woman's body inside her home in Satkhira after she had been missing for two days. Police are investigating and the cause of death is still unclear, so the death is treated as a possible crime rather than a confirmed one.
Killed
1
Injured
0
Summary
সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুন থেকে নিখোঁজ থাকা শিমুর মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট, ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
60% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নিখোঁজের দুদিন পর ঘরে মিলল নারীর লাশ
নিখোঁজের দুদিন পর ঘরে মিলল নারীর লাশ Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৫০ পিএম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা। স্থানীয়দের ভাষ্য, গত ৩ জুন সন্ধ্যায় বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশ। পরে তার বসবাসরত ঘরের বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে সুলতানপুর এলাকার এক ব্যক্তির সঙ্গে শিমুর বিয়ে হয়। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর মৃত্যু হলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে বাবার বাড়ির পাশেই একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
