নাটোরে বাসের চাপা দিয়ে শিক্ষক নিহত

AI-classifiedconfidence 94%

Why this classification

Although the bus deliberately hit the motorbike, the article does not mention any political party or motive; it describes a criminal act by unknown individuals, so it is not political violence.

Reported by:Dhaka PostSingle source
25/07/26•ডাল সড়ক এলাকা

Killed

1

Injured

0

Summary

২৫ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে নাটোর‑বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় একটি বিআরটিসি বাস পেছন থেকে রমিজুল করিমের মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত চলে যায়, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসের চালক ও সহকারী পলাতক, পুলিশ বাস জব্দ করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রমিজুল করিম (শিক্ষক)ওসি জাকির হোসেনঝলমলিয়া হাইওয়ে পুলিশবিআরটিসি বাসের চালক (অপরিচিত)

Affected infrastructure

বিআরটিসি বাসমোটরসাইকেল

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 25/07/26open original ↗

মোটরসাইকেলের পেছনে বিআরটিসি বাসের ধাক্কা, শিক্ষক নিহত

নাটোরে বিআরটিসি বাসের চাপায় রমিজুল করিম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমিজুল করিম সিংড়া উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমিজুল করিম বিকেলে নাটোর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এসময় ঘাতক বাসটি জব্দ করা হয়। তবে বাসের চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশিকুর রহমান/এসএইচএ