দোহারে বাড়ি থেকে শিশু নিখোঁজ
Why this classification
প্রকাশের তারিখের ১৪ দিনের মধ্যে ঘটেছে এবং শিশুর অপহরণ একটি হিংসাত্মক অপরাধ, তাই এটি বৈধ হিংসা ঘটনা হিসেবে স্বীকৃত, তবে কোনো রাজনৈতিক দল বা সংঘের অংশগ্রহণ না থাকায় রাজনৈতিক হিংসা হিসেবে গণ্য হয় না।
Killed
0
Injured
0
Summary
দোহারের অরঙ্গবাদ গ্রাম থেকে দুই বছর বয়সী শিশুটি তার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে; পরিবার দাবি করে বোরকা পরা লোকজন অপহরণ করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দোহারে বাড়ি থেকে শিশু নিখোঁজ
দোহারে বাড়ি থেকে শিশু নিখোঁজ বাবার দাবি অপহরণ Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দোহারের অরঙ্গবাদ গ্রাম থেকে নিখোঁজ হয়েছে দুই বছর বয়সি শিশু মোহাম্মদ ত্বোহা আদনান। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকেই সে নিখোঁজ হয়। শিশুটি মো. অভি হোসেনের একমাত্র ছেলে। নিখোঁজ শিশুটির বাবা জানান, ত্বোহার মা তাকে নিজ হাতে খাবার খাইয়ে কিছুক্ষণের জন্য পাশের কক্ষে যায়। ফিরে এসে দেখে, আদরের সন্তানটি আর সেখানে নেই। শুরু হয় আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের সব জায়গায় হন্যে হয়ে খোঁজাখুঁজি। কিন্তু দীর্ঘ সময়েও ত্বোহার কোনো সন্ধান না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। এ ঘটনায় বৃহস্পতিবার দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটির বাবা জানান, একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে রাজধানীর চকবাজারে থেকে চাকরি করেন তিনি। এ মাসের শুরুর দিকে মহররমের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। শত্রুতার বশে নয় তার ছেলেকে একটি চক্র অপহরণ করেছে বলে অভিযোগ করে তিনি আরও জানান, আমরা ছেলেকে না পেয়ে যখন পাগলের মতো হন্যে হয়ে খুঁজছিলাম তখন স্থানীয়রা জানান বাড়ির পাশ দিয়ে অটোরিকশা করে বোরকা পরা একাধিক ব্যক্তি গিয়েছেন। তারাই আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ তার। এ বিষয়ে জানতে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
