আদিতমারীতে ফোন নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসাছাত্র খুন

AI-classifiedconfidence 95%

Why this classification

A teenager was stabbed to death in a physical dispute over a mobile phone in Lalmonirhat, and the crowd then attacked seven houses linked to the accused. This is a concrete, recent act of deadly violence, so it qualifies as a violence incident.

Reported by:JugantorSingle source
08/06/26•সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সারপুকুর ইউনিয়ন, আদিতমারী

Killed

1

Injured

0

Summary

সোমবার (৮ জুন ২০২৬) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে মাদ্রাসাছাত্র লিয়াকত আলী লাদেন ছুরিকাঘাতে নিহত হন। এরপর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত রকি ও তার স্বজনদের ৭টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

লিয়াকত আলী লাদেন (নিহত, মাদ্রাসাছাত্র)রকি (অভিযুক্ত, রাব্বির বড় ভাই)রাব্বিডা. ইমরুল হাসান (মেডিকেল অফিসার, লালমনিরহাট সদর হাসপাতাল)নাজমুল হক (ওসি, আদিতমারী থানা)বিক্ষুব্ধ জনতা

Affected infrastructure

বাড়ি (৭টি)লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক (অবরোধ)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/06/26open original ↗

আদিতমারীতে ফোন নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসাছাত্র খুন

প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ এএম Advertisement Advertisement লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আরও পড়ুন Advertisement লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে লিয়াকত আলী লাদেন নামে এক মাদ্রাসাছাত্র ছুরিকাঘাতে মারা গেছে। সোমবার রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। রাতেই অভিযুক্ত ও তার স্বজনদের বাড়িঘরে হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে লাশ নিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও লাদেনের স্বজনরা। লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে। সূত্র জানায়, রাতে সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বির সঙ্গে মোবাইল ফোন নিয়ে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পর দেয়। স্থানীয়দের অভিযোগ, এরই জেরে পরবর্তীতে লাদেন বিদ্যালয় মাঠে একা বসে থাকার সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই রক্তক্ষরণে কিশোর লাদেনের মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্ত রকি ও তার স্বজনদের ৭টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। পরে আদিতমারী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে মঙ্গলবার বিকালে লাদেনের লাশ নিয়ে বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে কয়েকশ যানবাহন আটকা পড়ে। আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, হত্যার ঘটনায় মঙ্গলবার রকিকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে মামলা হয়েছে। Advertisement সম্পর্কিত খবর Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement