যশোরে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে ওষুধ ব্যবসায়ীকে অপহরণ

AI-classifiedconfidence 98%

Why this classification

This incident was classified as criminal violence in Jashore. Parties reported: Unknown Abductors. Reported by 3 sources.

Reported by:Ajker PatrikaDhaka PostProthom AloCorroborated · 3 sources
02/03/26•Chachra Raipara Peerbari Mor

Killed

0

Injured

0

Summary

গত ২ মার্চ রাতে যশোরের চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড় থেকে জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয়। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে এবং পুলিশ উদ্ধারে অভিযান চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

98% · severity 5

Parties involved

Unknown Abductors

Tags

ExtortionMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Ajker Patrika · 03/03/26open original ↗

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, এক কোটি টাকা মুক্তিপণ দাবি

যশোরে জাহাঙ্গীর আলম নামে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অপহৃত জাহাঙ্গীর (৪৮) তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলি খোলাডাঙ্গা কদমতলা এলাকায় বসবাস করেন। তিনি শহরের শংকরপুরের ভেটেরিনারি হাসপাতালের সামনে আর আর মেডিকেল নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর থেকে উৎকণ্ঠায় সময় পার করছে ভুক্তভোগী পরিবার। থানায় লিখিত অভিযোগে জানা যায়, জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট কারে কয়েকজন এসে গতিরোধ এবং তাঁকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তাঁর স্ত্রীর ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নইলে তাঁকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এর পর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মোবাইল ফোনে অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, সাত বছর ধরে শংকরপুর ভেটেরিনারি হাসপাতালের সামনে ওষুধের ব্যবসা করে আসছেন তাঁর স্বামী। রাতে তারাবি পড়ে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন প্রতিদিন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ইফতার নিয়ে দোকানে যায়। এরপর তারাবি পড়ে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে রায়পাড়া এলাকায় পৌঁছালে ছয়-সাতজন গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে একটি প্রাইভেট কারে তোলে জাহাঙ্গীরকে। রাত ১০টার দিকে জাহাঙ্গীরের নম্বর থেকে হঠাৎ কল আসে। জাহাঙ্গীর বলেন, ‘কয়েকজন আমারে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাতে হলে এক কোটি টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে আমাকে তারা খুন করবে। এতটুকু বলেই ফোন কেটে দেন। এর পর থেকে ফোনটি বন্ধ রয়েছে। কোথায় কীভাবে টাকা দিতে হবে সেটা বলেনি তখন।’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন, জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’ যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার এ ঘটনায় অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করি, দ্রুত উদ্ধার করতে পারব।’

Source 2: Dhaka Post · 03/03/26open original ↗

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি

সারাদেশ যশোর যশোরে ব্যবসায়ীকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবিজেলা প্রতিনিধিযশোর৩ মার্চ ২০২৬, ১৯:১৩অ+অ-যশোর শহরের শংকরপুর এলাকার ব্যবসায়ী ও আর আর মেডিকেলের মালিক জাহাঙ্গীর আলম শাহীন (৪৫) অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে অপহৃতের পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগও দেয়া হয়েছে। অপহৃত জাহাঙ্গীর আলম শাহীন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মরহুম লুৎফর রহমান মাস্টারের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলম শাহীন মোটরসাইকেলযোগে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধর্মতলার বাসার উদ্দেশে রওনা হন। পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণকারীরা তাকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অপহরণের পর একটি অজ্ঞাত নম্বর (০১৭১৮৮৮০২৬) থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। রেজওয়ান বাপ্পী/এসএইচএ

Source 3: Prothom Alo · 03/03/26open original ↗

বেড়াতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এক স্বজন গ্রেপ্তার

শিশু ধর্ষণপ্রতীকী ছবি : প্রথম আলো যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির এক স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম হাফিজুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি সাতক্ষীরায়, তবে যশোর মেডিকেল কলেজ–সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি যশোর শহরে এক স্বজনের বাড়িতে থেকে পড়াশোনা করে। গতকাল সোমবার বিকেলে স্বজন হাফিজুল তাকে বেড়াতে নেওয়ার কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। রাত নয়টার দিকে শিশুটিকে বাড়িতে পৌঁছে দিলে সে নানিকে বিষয়টি জানায়। পরে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পেয়েছেন বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি বলেন, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। এ ঘটনায় কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিশুগ্রেপ্তারযশোর সদরযশোরঅভিযোগখুলনা বিভাগ