টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
Why this classification
This is a specific physical clash on 6 October 2026 at Patgati Bus Stand in Tungipara, Gopalganj, between residents of two villages. Brick-throwing left five people from both sides injured and several shops were vandalised, so it qualifies as violence.
Killed
0
Injured
5
Summary
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা ও গওহরডাঙ্গা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের পাঁচজন আহত হন এবং কয়েকটি দোকান ভাঙচুরের শিকার হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ Advertisement টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের কারণে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের একটি মোটরসাইকেল থেকে দুই দিন আগে কয়েকটি যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছিল। পরে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন টুঙ্গিপাড়া কলেজ এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে দুই গ্রামের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
