দুই পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

AI-classifiedconfidence 85%

Why this classification

A gang of five to six men broke into a deep tube well field at night, tied up and beat two guards, and stole three transformers. Because the guards were physically assaulted during the theft, this counts as a violent criminal incident that happened on 16 May 2026.

Reported by:Dhaka PostSingle source
16/05/26•বুড়াইল গ্রাম, ক্ষেতলাল উপজেলা

Killed

0

Injured

0

Summary

ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামে ১৬ মে (শনিবার) রাতে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরচক্র দুই পাহারাদারকে মারধর করে হাত-পা বেঁধে রাখে, পরদিন সকালে তাঁদের উদ্ধার করা হয় এবং পুলিশ এজাহার দায়ের করে অভিযান চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আব্দুর রশিদ ফকির (পাহারাদার)আবদুস সাত্তার (পাহারাদার)মাহবুব হোসেন সরদার (গভীর নলকূপের মালিক)মুক্তাদুল আলম (ভারপ্রাপ্ত ওসি, ক্ষেতলাল থানা)৫-৬ জনের সংঘবদ্ধ চোরচক্র

Affected infrastructure

গভীর নলকূপতিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 18/05/26open original ↗

দুই পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামে একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) রাতে উপজেলার বুড়াইল গ্রামের ফসলি মাঠে মাহবুব হোসেন সরদারের গভীর নলকূপে এ ঘটনা ঘটে। রোববার (১৭ মে) সকালে স্থানীয় লোকজন ওই গভীর নলকূপের ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাহারাদার আব্দুর রশিদ ফকির ও আবদুস সাত্তারকে উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্রটি গভীর রাতে মাঠে প্রবেশ করে প্রথমে দুই পাহারাদারকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার নিচে নামিয়ে সেগুলোর ভেতরের তামার তার খুলে নিয়ে যায়। তবে ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গভীর নলকূপের মালিক মাহবুব হোসেন বলেন, রাতে ৫ থেকে ৬ জনের একটি দল পাহারাদারদের মারধর করে বেঁধে গভীর নলকূপের ঘরে ফেলে রাখে। এরপর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার নিচে নামিয়ে তামার তার খুলে নিয়ে যায়। সকালে দুই পাহারাদারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল আলম বলেন, গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের হয়েছে। সংঘবদ্ধ চোরচক্রদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। চম্পক কুমার/এমএন