শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

AI-classifiedconfidence 85%

Why this classification

Local residents severely beat Nazrul Gazi (40) at a clinic in Abhaynagar, Jessore, on Monday night (2 March 2026), after he was accused of raping an 8-year-old child. The beating is a concrete physical attack on one person, and the incident is recent, so it qualifies as violence. The injury severity is not reported in the article.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
02/03/26•বিশ্বাস ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন, অভয়নগর

Killed

0

Injured

1

Summary

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নজরুল গাজী (৪০) (২ মার্চ ২০২৬) রাতে বিশ্বাস ক্লিনিকে পৌঁছানোর পর স্থানীয়দের গণপিটুনির শিকার হন, পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত স্বীকার করেছেন যে ধর্ষণের ঘটনাটি গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে ঘটেছিল।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

নজরুল গাজী (৪০)স্থানীয় বাসিন্দারাঅভয়নগর থানা পুলিশঅভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 05/03/26open original ↗

‘আমি শুধু বাবাকে ফিরে পেতে চাই’

‘আমি শুধু বাবাকে ফিরে পেতে চাই’ সংবাদ সম্মেলনে রিদা যশোর অফিস প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৬:৪৫ মা রেশমা খাতুনের কোলে চড়ে এসেছে রিদা। বয়স সবে তার চার। বড় টেবিলে সাংবাদিকদের মাইক্রোফোন রাখা। সংবাদ সম্মেলন কী– বোঝার বয়স হয়নি শিশুটির। মা পাশে বসে ব্যবসায়ী স্বামী জাহাঙ্গীর আলমের অপহরণের বর্ণনা দিতে গিয়ে কান্না শুরু করেন। তখন যশোর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে পিনপতন নীরবতা। এ সময়ই মাইক্রোফোনের দিকে মুখ নিয়ে আধো আধো বোলে রিদা আকুতি জানায়, ‘আমার বাবাকে ফিরিয়ে দেন, আমার বাবা আমাকে অনেক আদর করে। আমি শুধু বাবাকে ফিরে পেতে চাই। আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমার বাবার জন্য আমার খুব পরান পুড়ছে। বাবাকে ছাড়া একটুও ভাল্লাগে না আমার। কিচ্ছু ভাল্লাগে না।’ শিশুটির কথার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন রেশমা ও তাঁর দুই বড় মেয়ে। এ সময় কনফারেন্স রুমে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রিদার বাবা জাহাঙ্গীর আলম (৪৮) ভেটেরিনারি ওষুধের ব্যবসায়ী। যশোর শহরের শংকরপুরের ভেটেরিনারি হাসপাতালের সামনে আর আর মেডিকেল নামের একটি ফার্মেসি আছে তাঁর। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সাজানো-গোছানো সংসার। সোমবার রাতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন তিনি। তিন দিনেও তাঁর সন্ধান না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২ মার্চ) রাতে জাহাঙ্গীর দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে একটি প্রাইভেটকারে আসা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁকে অপহরণ করে। পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তাঁর স্ত্রীর নম্বরে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নইলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ। কান্নাজড়িত কণ্ঠে জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, ‘রাতে তারাবি পড়ে দোকান বন্ধ করে (স্বামী) বাড়িতে ফেরেন প্রতিদিন। তবে সোমবার আর ফেরেননি। তিনি না ফেরায় তিন সন্তানকে নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি। আমার বড় মেয়ে সামনে এসএসসি পরীক্ষা দেবে; এমন অবস্থায় সেও তার বাবাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগটি তারা মামলা হিসেবে নথিভুক্ত করেছেন। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে তাদের কয়েকটি দল কাজ করছে। ব্যবসায়িক বা পূর্বশত্রুতার জেরে এটি ঘটেছে কিনা অথবা এর পেছনের অন্য কী উদ্দেশ্য রয়েছে; তা অনুসন্ধান করা হচ্ছে। পরিবারের সঙ্গেও যোগাযোগ আছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে উদ্ধারের আশা করছেন। - বিষয় : - যশোর

Source 2: Jugantor · 03/03/26open original ↗

শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Advertisement অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজীকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। একসঙ্গে ঘুমানোর সময় ওই শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী নানা নজরুল গাজী। আটকের পর তিনি বলেন- ‘ভুল করেছি, ক্ষমা করে দিন।’ সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করে নিয়ে যায় অভয়নগর থানা পুলিশ। ভুক্তভোগী ওই শিশুর ফুফু জানান, সোমবার সকালে আমার বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ভাইয়ের ওই শিশুকন্যা। একপর্যায়ে সে প্রতিবেশী নজরুল গাজী কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। ইফতারের পর তাকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। পরে ওই ক্লিনিকের ঠিকানায় নজরুলকে আসতে বলা হয়। রাত ৮টার দিকে তিনি ক্লিনিকে পৌঁছলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ধর্ষণের শিকার ওই শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিলেন নজরুল গাজী। সেই কারণে সে ভয়ে বাড়ির কাউকে জানায়নি। অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের অভিযোগ স্বীকার করে জানান, প্রতিবেশী হিসেবে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে ওই শিশুর সঙ্গে ঘুমান তিনি। ঘুমানোর সময় ওই শিশুকে ধর্ষণ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ভুল করে ওই সময় এ কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন।’ আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। তিনি খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং পেশায় দিনমজুর। অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।