যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: Shakil, Rifat Mridha. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 3 sources.
Killed
1
Injured
0
Summary
২০২৬ সালের ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগে প্রতিবেশীর মারধরে রিফাত মৃধা (১৮) নামের এক তরুণ নিহত হন। গাঁজা সেবনে অসম্মতি জানানোয় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
98% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাংলাদেশ যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ × প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৩:০২ - অ + রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে সোমবার সন্ধ্যায় মারধরের শিকার হয়ে রিফাত মৃধা (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি রায়েরবাগ এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন। রিফাত মা–বাবার সঙ্গে রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। নিহত রিফাতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। নিহত রিফাতের বাবা হাসেম মৃধা বলেন, সন্ধ্যায় রিফাত তাদের বাসার সামনে রাস্তায় বসে ছিল। এ সময় প্রতিবেশী যুবক শাকিল তার উদ্দেশে বলে, এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি? জবাবে রিফাত বলে, আমি গাঁজা খাই না। এ কথা বলার পর শাকিল তাকে গালিগালাজ ও মারধর করে। প্রথম দফায় বিষয়টি মিটে গেলেও কিছুক্ষণ পর শাকিল আবারও এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে রিফাত অচেতন হয়ে পড়েন। এ সময় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাসেম মৃধা আরও বলেন, তিনি ও তাঁর আরেক ছেলে রিয়াজ দ্রুত রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত নয়টার দিকে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাতের স্বজনেরা জানান, ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রিফাতের মৃত্যুর বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সমকালকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। বিষয় : পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী আরও পড়ুন প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ ব্যবহারের সুবিধার উদ্যোগ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে উদীচীর নিন্দা তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত কর্মচারীদের নিয়োগপত্র, নির্দিষ্ট কর্মঘণ্টা ও পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি সর্বশেষ ‘শিক্ষক প্রয়োজনে জীবন দিয়েও শিক্ষার্থীকে রক্ষা করেন’ খুঁটিতে বেঁধে গণপিটুনি, পরিয়ে দেওয়া হয় জুতার মালা লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল ও আশফাক পাটগ্রাম সীমান্তে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায় জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগ, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ ব্যবহারের সুবিধার উদ্যোগ দ্বিতীয় স্ত্রীর পরিচয় লুকিয়ে চাকরির সুপারিশ করেন জামায়াত এমপি হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে উদীচীর নিন্দা আরও পড়ুন ×
তাজিয়া মিছিল শেষে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিল শেষে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। এ ঘটনায় তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (২৭ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জুন) রাজধানীর সূত্রাপুর এলাকায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিল শেষ হওয়ার পর এক যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানা যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাটির রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে মাঠে নামে ডিএমপির একাধিক ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয়, হত্যার কারণ এবং ঘটনার নেপথ্যের বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এসএএ/এসএএস/এসএম
সাভারে গণপিটুনিতে প্রতিবন্ধী জেলে নিহত, গ্রেফতার ২
সাভারে গণপিটুনিতে এক প্রতিবন্ধী জেলে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। নিহত জেলের নাম আবুল খায়ের পাটোয়ারী। তিনি চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- রিকশাচালক সবুজ ও গ্যারেজ মালিক নুরুজ্জামান। পুলিশ জানায়, সাভার ওলাইল কুদঘর এলাকায় গ্যারেজ মালিক নুরুজ্জামান ও তার লোকজন সোমবার প্রতিবন্ধী আবুল খায়ের পাটোয়ারীকে (৩০) গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা লাশ রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, অজ্ঞাত আসামিদের নামে সাভার মডেল থানায় হত্যা মামলা হয়েছে। পরে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বিয়ের জন্য পাত্রীর দেখতে যাওয়ার পথে অপহরণ, উদ্ধার করল র্যাব
গ্রেপ্তার চারজনছবি: র্যাবের সৌজন্যে বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহরণের শিকার হন অটোরিকশাচালক মো. সুন্দর আলী (৪৬)। তাঁকে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে র্যাবের অভিযানে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব৵ক্তিরা হলেন কুদ্দুস মিয়া (৩৮), জুয়েল রানা (৪০), রাকিব হাওলাদার (২৬) ও অপু মীর ওরফে বায়জিদ (৩৫)। র্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা সুন্দর আলীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। গত রোববার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার থেকে মেয়ে দেখতে রামেরকান্দা এলাকায় যাচ্ছিলেন। পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে কুদ্দুসসহ চারজন তাঁর অটোরিকশার গতিরোধ করে। তাঁকে মারধর করে জোর করে আরেকটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যায়। সেখানে সুন্দর আলীকে ভয় দেখিয়ে তাঁর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সুন্দর আলীকে অচেতন করে রাখা হয় উল্লেখ করে র্যাব জানায়, পরে তাঁর ব্যবহৃত মুঠোফোন দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে অপহরণকারীরা। রাত দুইটার দিকে তাঁকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় আসামি রাকিবের ভাড়া বাসায় তালাবদ্ধ করে রাখা হয়। পরিবারের সদস্যরা প্রথমে মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরে আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে আরও ৩৯ হাজার টাকা পাঠান। তারপরও সুন্দর আলীকে ছাড়েনি। বরং তাঁকে হত্যার হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হয়। উপায় না দেখে পরে সুন্দর আলীর স্বজনেরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পাশাপাশি র্যাব-১০ এর সহায়তা চান। র্যাব আরও জানায়, অভিযোগ পাওয়ার পর র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে। পরে গতকাল সোমবার দুপুরে শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে রাকিবের ভাড়া বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলেও র্যাব জানিয়েছে। কুদ্দুস মিয়ার বিরুদ্ধে চারটি, রাকিব হাওলাদারের বিরুদ্ধে একটি, জুয়েল রানার বিরুদ্ধে পাঁচটি এবং বায়জিদের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন উদ্ধারগ্রেপ্তারমীরমুক্তিপণকেরানীগঞ্জর্যাবঅপহরণ
