স্কুলছাত্রকে হত্যার পর রাঙামাটিতে তরুণের আত্মসমর্পণ

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as criminal violence in Rangamati. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:JugantorSingle source
17/08/26•Headmanpara, Jibitali

Killed

1

Injured

0

Summary

রাঙামাটির জীবতলী ইউনিয়নের হেডম্যানপাড়ায় স্বপন চাকমা নামের এক যুবক ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির ছাত্র রূপন চাকমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্ত স্বপন চাকমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Other actors

Swapan ChakmaRupon ChakmaHitler DewanMd. Jahadul IslamMd. Jasim Uddin

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/08/26open original ↗

স্কুলছাত্রকে হত্যার পর রাঙামাটিতে তরুণের আত্মসমর্পণ

স্কুলছাত্রকে হত্যার পর রাঙামাটিতে তরুণের আত্মসমর্পণ Advertisement রাঙামাটি প্রতিনিধি প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৩ এএম অভিযুক্ত স্বপন চাকমা। ছবি: সংগৃহীত রাঙামাটিতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যানপাড়ায় এ হত্যার পর স্বপন চাকমা (২২) নামে এক তরুণ খুনের দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় পুলিশ স্বপন চাকমাকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, কাপ্তাই ইউনিয়নের হরিণছড়ার ভাজ্যাতলী গ্রামের লক্ষীধন চাকমার ছেলে নিহত রূপন চাকমা (১২) পাশের জীবতলী ইউনিয়নের হেডম্যানপাড়ার অশ্বিনী কুমার চাকমার বাড়িতে থেকে পড়ালেখা করত। আত্মীয়তার সম্পর্কে অশ্বিনী কুমার তার খালু। আর আসামি স্বপন চাকমা প্রতিবেশী রিময় লাল চাকমার ছেলে। ঘটনার সময় স্বপন ও রূপন ছাড়া দুই পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। এ সুযোগে রূপনকে খুন করে স্বপন। জীবতলী মৌজাপ্রধান (হেডম্যান) হিটলার দেওয়ান বলেন, বাড়িতে সবার অনুপস্থিতিতে স্বপন রূপনকে তার ঘরে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর খাটের (চৌকি) নিচে লাশ লুকিয়ে রেখে স্বপন কাপ্তাই নৌবাহিনী ক্যাম্পসংলগ্ন পুলিশের কাছে গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে।   অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, স্বপনের কথা শুনে প্রথমে আমি হতবাক হয়েছিলাম। পরে জীবতলীর হেডম্যানের সঙ্গে যোগাযোগ করে তাকে ঘটনাটি জানাই। এরপর হেডম্যানসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং স্বপনকে আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়। তবে স্বপনকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে না। এর পেছনে কোনো রহস্য থাকতে পারে। তিনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যমতে স্বপন মূলত ছোট বাচ্চাদের সঙ্গে মেশে। সে বাবা-মায়ের সঙ্গেও থাকে না, আলাদা রান্না করে খায়। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকাও পাওয়া গেছে। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমাকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।