যশোরে তেলের পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ায় দুই যুবদল নেতা বহিষ্কার

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Jashore. Parties reported: BNP. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaJugantorCorroborated · 2 sources
28/03/26•যশোর ফিলিং স্টেশন, চূড়ামনকাটি শানতলা

Killed

0

Injured

0

Summary

গত ২৮ মার্চ যশোরের চূড়ামনকাটি এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক তেল নেওয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 2

Parties involved

BNP

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 30/03/26open original ↗

যশোরে তেলের পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ায় দুই যুবদল নেতা বহিষ্কার

যুবদলের নাম ভাঙিয়ে জোর করে পেট্রল নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন চূড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার। গত শনিবার রাতে তাঁরা যশোর ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাটি শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল নিয়ে যান। আজ সোমবার (৩০ মার্চ) রাতে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, গত শনিবার রাতে যুবদল নেতা শামীম ও জাকির যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে গতকাল রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ তাঁদের বহিষ্কার করা হয়েছে।তবে দলের প্রভাব খাটিয়ে ওই দুই নেতা তেল নেননি দাবি করে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন বলেন, ‘স্থানীয়ভাবে দুই যুবদল নেতার বিরুদ্ধে জোর করে তেল নেওয়ার অভিযোগ উঠেছিল। তবে আমরা সরেজমিনে তদন্ত করেছি। ঘটনার দিন রাতে তারা পাম্পে গিয়েছিল বিশৃঙ্খলা মেটাতে। তেল নিয়ে অস্থিরতা বা বিশৃঙ্খলার বিষয়টি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন দেখছে, তারপরও তারা সেখানে যাওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। কেউ দলের ঊর্ধ্বে নয়। বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Source 2: Jugantor · 29/03/26open original ↗

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা, সেই চালক আটক

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা, সেই চালক আটক Advertisement যশোর ব্যুরো প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম চালক সুজাত আলী। ছবি: সংগৃহীত জ্বালানি তেল না পেয়ে বাগবিতণ্ডার পর তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় ঘাতক চালক সুজাত আলীকে আটক করেছে র্যাব ও পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে যশোরের বাঘারপাড়া থেকে তাকে আটক করা হয়। অন্যদিকে দুপুরে ঘাতক ট্রাকটি বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে জব্দ করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। সন্ধ্যায় নিজ কার্যালযে র্যাব-৬ জানায়, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে ট্রাকটি টান দিলে চাকার নিচে পিষ্ট হন নাহিদ। নিহতের ঘটনাটি জানতে পেরে ট্রাকটি বেনাপোল ট্রাক টার্মিনালে রেখে আত্মগোপনে বাঘারপাড়াতে চলে যান চালক সুজাত আলী। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দের পর নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।