যুগান্তর সাংবাদিককে প্রকাশ্যে হত্যার চেষ্টা যুবদল নেতার
Why this classification
A group of 20-30 people led by a Jubo Dal (BNP youth wing) leader entered the Patiya Press Club on Tuesday (9 June 2026), dragged journalist Abdujjaman Amiri out, and beat him badly, leaving him seriously injured and treated at a health complex. This is a concrete, recent physical attack on a single identified person, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে যুবদল নেতা এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল দৈনিক যুগান্তর ও বাংলা টিভির প্রতিনিধি আবেদুজ্জমান আমিরীকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করে, তিনি গুরুতর আহত হন। অবৈধ বালু উত্তোলনের বিরোধিতা ও প্রাণনাশের পরিকল্পনার অভিযোগ উঠেছে, এবং ঘটনার সময় উপস্থিত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
যুগান্তর সাংবাদিককে প্রকাশ্যে হত্যার চেষ্টা যুবদল নেতার
প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ এএম Advertisement পটিয়ায় অবৈধ বালু উত্তোলনের খবর প্রকাশ যুগান্তর সাংবাদিককে প্রকাশ্যে হত্যার চেষ্টা যুবদল নেতার Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আরও পড়ুন Advertisement চট্টগ্রামের পটিয়ায় প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, যুবদল নেতা এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেস ক্লাবে প্রবেশ করে। একপর্যায়ে তারা সেখানে অবস্থানরত সাংবাদিকদের বের করে দেয় এবং আবেদুজ্জমান আমিরীকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত সাংবাদিক আবেদুজ্জমান আমিরী অভিযোগ করেন, এসএম রেজা রিপনের নেতৃত্বে একটি সিন্ডিকেট পটিয়া শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু লুটের ফলে সরকারের ১৩৩ কোটি টাকার বাঁধ ঝুঁকিতে পড়ে। এ নিয়ে গত ৬ মার্চ ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়। সেসময় পটিয়া এমপির নির্দেশে বালু লুট বন্ধ হলে ক্ষুব্ধ হয়ে ওঠে রিপন। তখন থেকে রিপন তাকে প্রাণনাশের পরিকল্পনা করে। বিষয়টি এমপি ও পটিয়া থানার ওসিকে আগেই অবগত করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমাসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। ঘটনার পর প্রেস ক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পটিয়া প্রেস ক্লাবের নেতারা বলেন, পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসি জিয়াউল হক বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Advertisement সম্পর্কিত খবর Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement
