কারওয়ান বাজারে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ তিনজনের সাজা

AI-classifiedconfidence 90%

Why this classification

A group from a private vehicle physically beat a traffic constable on Saturday, June 6, 2026, and smashed his mobile phone after he tried to record the number plate of a car that had run a signal. The article reports this as a concrete, recent incident, so it counts as violence even though its main focus is the court sentence.

Reported by:SamakalSingle source
06/06/26•Karwan Bazar, Hotel Sonargaon Signal

Killed

0

Injured

1

Summary

ঢাকার কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁও সিগন্যালে (৬ জুন ২০২৬) গাড়ি থামাতে গিয়ে ট্রাফিক কনস্টেবল শামীম মিয়াকে মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন ছুঁড়ে ফেলে ভাঙচুর করা হয়। ঘটনায় জড়িত তিনজনকে ম্যাজিস্ট্রেট আদালত সাজা দিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

Afia Konok (Atithi Group official)Md. Shamsuzzaman (security guard)Raju Ahmed (security guard)Shamim Miah (traffic constable)

Affected infrastructure

mobile phone of traffic constable

Tags

AttackBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 06/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/06/26open original ↗

কারওয়ান বাজারে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ তিনজনের সাজা

কারওয়ান বাজারে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ তিনজনের সাজা ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৮:৪৭ রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় তিনজনকে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন– অতিথি গ্রুপের কর্মকর্তা আফিয়া কনক, প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মী মো. শামসুজ্জামান ও রাজু আহম্মেদ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সাজা দেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন ফটক থেকে দুটি গাড়ি বেরিয়ে প্রধান সড়কে আসে। তখন সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। এ সময় গাড়িটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে সামনে এগোয়। গাড়ি থেকে চার–পাঁচজন লোক নেমে দায়িত্বরত পুলিশ সদস্যকে বলেন, গাড়িতে ভিআইপি আছে, পেছানো যাবে না। ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে গাড়িটির নম্বর প্লেটের ভিডিও করার চেষ্টা চালান। এ পর্যায়ে গাড়ি থেকে নেমে আফিয়া কনক নামের ওই নারী পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলেন। সেইসঙ্গে ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়। উপকমিশনার জানান, ঘটনার পরপরই অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মীকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে ঘটনার মূল হোতা আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেট শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সড়ক পরিবহন আইনের ধারা অনুযায়ী আফিয়াকে ১০ হাজার ও রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।