ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

AI-classifiedconfidence 80%

Why this classification

A real, current incident is reported in which the son of an independent candidate's polling agent was abducted on election day at a Bhaluka polling centre. The abductors threatened to kill him unless the agent left the centre, which is a violent act against a person and is not just a threat without action.

Reported by:SamakalSingle source
12/02/26•মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় ভোটকেন্দ্র, রাজই ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকালে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের রাজই ইউনিয়নের মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের এজেন্ট কনকের ছেলেকে অপহরণ করে কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগকারী জানান, ছেলের মুঠোফোন থেকে কল করে এ হুমকি দেওয়া হয়েছে, তবে অপহরণকারীদের পরিচয় এখনও নিশ্চিত নয়।

AI analysis

Category

Political Violence

Confidence

80% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

এজেন্ট কনক (স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের এজেন্ট)স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমঅজ্ঞাত অপহরণকারীভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম

Tags

Election ViolenceExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/02/26open original ↗

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট কনক। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৪১ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোট চলাকালীন উপজেলার রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ১১টার দিকে উপজেলার রাজই ইউনিয়নের মধ্যরাজই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কনক জানায়, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করেন কনক। এর কিছুক্ষণ পরই তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে। ভুক্তভোগী এজেন্ট কনক মুঠোফোনে সমকালকে বলেন, ‘আমি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে—আমি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যাই। যদি কেন্দ্র না ছাড়ি, তবে আমার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে আমি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।’ তবে কে বা কারা এই অপহরণের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় কেন্দ্র ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে জানায়নি। তবে আপনার মাধ্যমে জানার পরপরই আমরা খোঁজ নিতে শুরু করেছি। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’   - বিষয় : - ময়মনসিংহ - ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন