কম্বল না পেয়ে দুই মেম্বার স্বামী-স্ত্রীর ওপর হামলা

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of local men physically attacked a female union council member and her former-member husband in two separate assaults on Saturday, February 28, 2026, after they were left out of a blanket distribution. Both victims were hospitalized, and a police case has been filed.

Reported by:JugantorSingle source
28/02/26•নর্থচ্যালেন ইউনিয়নের চর এলাকা

Killed

0

Injured

2

Summary

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যালেন ইউনিয়নে শনিবার (২০২৬-০২-২৮) বিকেলে কম্বল বিতরণের স্লিপ না পেয়ে লোকমান খাঁ ও তার সহযোগীরা মহিলা মেম্বার তছিরন বেগম ও তার স্বামী সাবেক মেম্বার আবু বকর ফকিরের ওপর দুই দফায় হামলা চালান। এতে দুজনই আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং থানায় এজাহার দায়ের করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

তছিরন বেগম (মহিলা মেম্বার, বাদী)আবু বকর ফকির (সাবেক মেম্বার)লোকমান খাঁবিল্লাল খাঁসজিব খাঁআকমল খাঁরফিক শেখনইমদ্দিন

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/03/26open original ↗

কম্বল না পেয়ে দুই মেম্বার স্বামী-স্ত্রীর ওপর হামলা

কম্বল না পেয়ে দুই মেম্বার স্বামী-স্ত্রীর ওপর হামলা Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যালেন ইউনিয়নের সংরক্ষিত এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার তছিরন বেগম ও তার স্বামী সাবেক মেম্বার আবু বকর ফকিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। কম্বল না পেয়ে তাদের ওপর হামলা করা হয় বলে জানা গেছে। শনিবার বিকালে স্থানীয় লোকমান খাঁ, বিল্লাল খাঁ, সজিব খাঁ, আকমল খাঁ, রফিক শেখ ও নইমদ্দিন গংরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এলাকায় সংশ্লিষ্ট আসনের এমপির উদ্যোগে কিছু কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। আবু বকর ফকিরের ভাই মোকলেছ ফকির, ছোট ভাই সাঈদ ফকির ও মহিলা মেম্বার তছিরন জানান, বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ চর এলাকায় যান। এরপর সেখানে কিছু কম্বল বিতরণ করেন। ওই কম্বল বিতরণের স্লিপ না পেয়ে লোকমান খাঁ গংরা ক্ষিপ্ত হয়। এর জেরে দুই দফায় হামলা চালায় মহিলা মেম্বার তছিরন বেগম এবং তার স্বামী আবু বকরের ওপর। এ ঘটনায় তছিরন বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।