ট্যাঙ্কে পানি উঠিয়ে না দেওয়ায় বাড়িতে হামলা ভাঙচুর

AI-classifiedconfidence 90%

Why this classification

A gang of 20 to 30 youths armed with local weapons attacked and looted two houses in Gazipur's Sreepur upazila on 25 April 2026, after a dispute over pumping water into a tank. The article reports a concrete, recent violent incident with property damage and looting, so it is classified as violence.

Reported by:SamakalSingle source
25/04/26•দাইবাড়ি টেক এলাকা, বরমী ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়ি টেক এলাকায় ২০২৬ সালের ২৫ এপ্রিল (শনিবার) জেনারেটর চালিয়ে ট্যাংকিতে পানি তুলে না দেওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে রাকিব হাসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর প্রতিবেশী সাব্বির হোসেনের বাড়িতেও হামলা ও ভাঙচুর হয়, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রনি (নিজাম উদ্দিনের ছেলে, কিশোর গ্যাং লিডার)আরিফ হোসেনরিপন মিয়াইমনসুমননাজমুলশ্রাবণরাকিব হাসান (ভুক্তভোগী, হেলাল উদ্দিনের ছেলে)সাব্বির হোসেন (ভুক্তভোগী)শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ

Affected infrastructure

রাকিব হাসানের বাড়ি (ভাঙচুর ও লুটপাট)সাব্বির হোসেনের বাড়ি (ভাঙচুর ও লুটপাট)

Tags

Gang WarVandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 26/04/26open original ↗

ট্যাঙ্কে পানি উঠিয়ে না দেওয়ায় বাড়িতে হামলা ভাঙচুর

ট্যাঙ্কে পানি উঠিয়ে না দেওয়ায় বাড়িতে হামলা ভাঙচুর গাজীপুরে জেনারেটর চালিয়ে ট্যাঙ্কে পানি উঠিয়ে না দেওয়ায় বাড়িতে হামলার আগে মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা সমকাল গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৮:১৭ | প্রিন্ট সংস্করণ জেনারেটর চালিয়ে ট্যাঙ্কে পানি উঠিয়ে না দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়ি টেক এলাকায় এই ঘটনা ঘটে। দেশীয় নানা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে হামলা চালানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কালবৈশাখীর ছোবলে গ্রামের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিনেও বিদ্যুৎ বিভাগ সংযোগ দিতে পারেনি। এই অবস্থায় পানির সংকট দেখা দেয় পুরো এলাকায়। ডিজেলচালিত একটি জেনারেটর সংগ্রহ করে রাকিব হাসান কিছু পানি ট্যাঙ্কে ওঠান। এরই মধ্যে ডিজেল শেষ হয়ে যায়। পাশের বাড়ির কিশোর গ্যাং লিডার রনি তার বাড়ির ট্যাঙ্কে জেনারেটর দিয়ে পানি উঠিয়ে দিতে বলে। কিন্তু ডিজেল শেষ হওয়ার কারণে রাকিব আর পানি উঠিয়ে দিতে পারেননি। এতেই ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে রাকিবের বাড়িতে হামলা চালায় রনি ও তার গ্যাংয়ের সদস্যরা।  স্থানীয়রা জানান, গত দুদিন এলাকায় বিদ্যুৎ ছিল না। দাইবাড়ি এলাকার হেলাল উদ্দিনের ছেলে রাকিব হাসান অল্প একটু ডিজেল সংগ্রহ করে প্রতিবেশীর একটি জেনারেট ভাড়া নিয়ে বাড়ির ট্যাঙ্কে পানি ওঠান। পাশের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে রনিও তাদের ট্যাঙ্কে পানি উঠিয়ে দিতে বলে।  রাকিব হাসান বলেন, ‘ডিজেল শেষ হয়ে যাওয়ায় তার দাবি পূরণ করতে পারিনি। এ কারণে সে ক্ষুব্ধ হয়ে আরিফ হোসেন, রিপন মিয়া, ইমন, সুমন, নাজমুল, শ্রাবণসহ ২০-৩০ জন মিলে অস্ত্রের মহড়া দিতে থাকে। এক পর্যায়ে আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।’ পাশের সাব্বির হোসেনের বাড়িতেও লুটপাট করে হামলাকারীরা। সাব্বির বলেন, রাকিবের বাড়িতে হামলা ও লুটপাট করার পর রনির নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর চালায়। এ সময় তাঁকে মারতে তেড়ে যায়।  এ ঘটনায় রাকিব হাসান থানায় অভিযোগ দিয়েছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। - বিষয় : - ভাঙচুর