শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৬

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, concrete incident dated 19 May 2026 in which drivers of a CNG auto-rickshaw and a microbus fought with local weapons after a minor collision. It caused 16 injuries, including six journalists, and property damage to businesses, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
19/05/26•Srimangal town, Habiganj Road near RAB office

Killed

0

Injured

16

Summary

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে শ্রীমঙ্গলে একটি সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে সামান্য ঘষা লাগাকে কেন্দ্র করে চালকদের মধ্যে দেশীয় অস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে ছয় সাংবাদিকসহ ১৬ জন আহত হন। এতে শহরে ব্যারিকেড ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয় এবং সংসদ সদস্যের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

CNG auto-rickshaw driverMicrobus driverJournalistsMoulvibazar-4 MPSrimangal Thana OC Zahirul Islam MunnaSrimangal Upazila Health Officer Dr. Cynthia

Affected infrastructure

business establishmentstraffic on Habiganj Road

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 16

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/05/26open original ↗

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৬

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৬ Advertisement শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৪৩ পিএম এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাস চালকদের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এ সংঘর্ষে ছয় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সংঘর্ষের ঘটনায় শহরজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। হবিগঞ্জ সড়কে র্যাব অফিসের সামনে শ্রমিকদের ব্যারিকেডে শহরের ভেতরে ও বাইরে শত শত যানবাহন আটকা পড়ে। এতে হাজারও যাত্রী ও পথচারী চরম দুর্ভোগে পড়েন। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য দুইপক্ষের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন।বৈঠকের পর উভয়পক্ষ মুখোমুখি অবস্থান থেকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন- আমজাদ হোসেন বাচ্চু (৪৯), ইসমাইল মাহমুদ (৫৭), এহসানুল হক (৩৪), উজ্জ্বল কুমার দাশ (৪৪), নূর মোহাম্মদ সাগর (৩৩), মো. আল আমিন (৩০), রাব্বি (২২), আউয়ুব আলী (৪০), বিশাল (২২), সওকত (৪৪), রাকিব (১৯), বিল্লাল মিয়া (৩২), চয়ন মিয়া (৩৮) ও আমির মিয়া (২৪)। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত সাংবাদিকরা হলেন- আমজাদ হোসেন বাচ্চু, ইসমাইল মাহমুদ, এহসান বিন মুজাহিদ, এসকে দাশ সুমন, নূর মোহাম্মদ সাগর ও মো. আল আমিন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মধ্যে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে চালকদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন বলে জানা গেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া জানান, হাসপাতালে মোট ১৬ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগেরই মাথা ও শরীরে আঘাত রয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।