নওগাঁয় শ্রমিকের মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

AI-classifiedconfidence 94%

Why this classification

Although the article reports a violent clash, the parties involved are transport workers (auto‑rickshaw and bus staff) and no political party or election context is mentioned, so it is not political violence.

Reported by:JugantorSingle source
27/09/26•বালুডাঙ্গা বাসস্ট্যান্ড

Killed

0

Injured

1

Summary

শনিবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশা চালক ও বাস শ্রমিকের মধ্যে দ্বন্দ্বে বাসচালক রুবেল হোসেন মারধর করে গুরুতর আহত হন। এর প্রতিক্রিয়ায় রোববার সকাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রুবেল হোসেন (বাসচালক)ওমর ফারুক (জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য)

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/09/26open original ↗

নওগাঁয় শ্রমিককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

নওগাঁয় শ্রমিককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ Advertisement নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রোববার সকাল ৭টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, শনিবার বেলা ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাস শ্রমিকদের মাঝে দ্বন্দ্ব হয়। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে মারধর করে অটোরিকশা (সিএনজি) চালকরা। এতে গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে নেওয়া হয়। এর প্রতিবাদে রোববার সকাল ৭টা থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা। নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অটোরিকশা আঞ্চলিক সড়কে যাত্রী পরিবহণ করতে পারবে না। কিন্তু তারা নিয়মটি না মানার কারণে যাত্রী উঠানো নিয়ে মাঝেমধ্যে দ্বন্দ্ব হয়। শনিবারের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনসহ বিভিন্ন মহল বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। আশা করি দ্রুত সমাধান হবে।