উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ
Why this classification
The report describes one specific incident on Saturday, 18 April 2026, in which a drug-addicted husband severely beat his wife, Shahida Khatun, after a quarrel over money for drugs. She died while being taken to hospital in Bogura, and a murder case has been filed, so this is a valid, recent, fatal act of violence in Bangladesh.
Killed
1
Injured
0
Summary
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা গ্রামে মাদকাসক্ত স্বামী অন্তর হোসেনের বেধড়ক মারধরে গৃহবধূ শাহিদা খাতুন (২০) গুরুতর আহত হন এবং বগুড়ায় নেওয়ার পথে মারা যান। ঘটনাটি ২০২৬ সালের ১৮ এপ্রিল (শনিবার) ঘটে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ
উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ Advertisement উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনে শাহিদা খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘাটিনা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের অন্তর হোসেন স্থানীয় বাজারে বাবা আকবর আলীর সঙ্গে কলার ব্যবসা করতেন। প্রায় এক বছর আগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগারা গ্রামের মো. সাইদুল ইসলামের মেয়ে শাহিদা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত অন্তর নিয়মিত টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। শনিবার দুপুরে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে অন্তর হোসেন তার স্ত্রী শাহিদাকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন শাহিদা। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যায় শাহিদার লাশ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকেই স্বামী অন্তর হোসেন পলাতক রয়েছে। ওসি মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শনিবার গভীর রাতে নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে অন্তর হোসেন, তার বাবা ও চাচাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
