মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

AI-classifiedconfidence 90%

Why this classification

A man was stabbed to death in Ishwarganj, Mymensingh, on the night of 24 March 2026 after a verbal argument with his cousin over a long-running land dispute. The article reports one specific, recent killing with a clear weapon and a confirmed death, so it is a violence incident.

Reported by:JugantorSingle source
24/03/26•মমরোজপুর গ্রাম, কালপার এলাকা, সোহাগী ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) রাতে পূর্ব বিরোধের জেরে আবুল কাশেমের ছুরিকাঘাতে মামাতো-ফুফাতো ভাই আবুল কালাম (৬০) নিহত হন। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল এবং পুলিশ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আবুল কালাম (নিহত, ৬০)আবুল কাশেম (অভিযুক্ত)ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/03/26open original ↗

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের Advertisement ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম নিহত আবুল কালাম। ফাইল ছবি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে আবুল কালাম (৬০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নে মমরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মমরোজপুর গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আবুল কালাম সোহাগী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের আবুল কাশেম সোহাগীর সঙ্গে কালপার এলাকায় তাদের দেখা হলে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালামের বুকে ছুরি মারেন কাশেম। কালামের চিৎকারে স্থানীয় লোকজন এসে ছুরিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, কালাম ও কাশেম মামাতো-ফুফাতো ভাই। তাদের আগে থেকে জমি নিয়ে বিরোধ ছিল। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।