সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়

AI-classifiedconfidence 92%

Why this classification

A grocery trader was seized by 4-5 men on Sunday evening, beaten, and held until his family paid a ransom, with cash also stolen from him. This is a specific, recent physical attack with a victim injured, so it counts as violence.

Reported by:JugantorSingle source
01/03/26•Sujanagar Pourobazar (Nandita Cinema Hall market area), Sujanagar Municipality

Killed

0

Injured

1

Summary

পাবনার সুজানগরে (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় মুদি ব্যবসায়ী রিপন হোসেনকে পৌর বাজার এলাকা থেকে অপহরণ করে মারধর করা হয় এবং তাঁর ও তাঁর পিতার কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ঘটনায় অভিযুক্ত সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে সুজানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Sabuj Hossain (accused, son of late Kasim Uddin)4-5 unidentified assailantsMo. Ripon Hossain (grocery businessman, victim)Siddiq Pramanik (victim's father, paid ransom)Alamin (victim's nephew, accompanied victim)Assistant Superintendent of Police (Sujanagar Circle) Sadiq Ahmed

Tags

ExtortionRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/03/26open original ↗

সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়

সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায় Advertisement সুজানগর (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম সুজানগরে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়। ফাইল ছবি পাবনার সুজানগর পৌর বাজার এলাকা থেকে মুদি ব্যবসায়ী মো. রিপন হোসেন নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ওই ব্যবসায়ী পৌর বাজারের নন্দিতা সিনেমা হল মার্কেটের পাশে তার তেলের গোডাউনে তেল আনতে গেলে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনার পর অপহৃত ব্যবসায়ী ও তার পিতার কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। এ ঘটনার পর থেকে সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী মোঃ রিপন হোসেন বাদী হয়ে রবিবার রাতে মোঃ সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সবুজ সুজানগর পৌরসভার ২নং ওয়ার্ডের ভবানীপুর পূর্বপাড়া এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বান্নাইপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে রিপন হোসেন সুজানগর পৌর বাজারের ফুটপাতে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। রবিবার সন্ধ্যায় তিনি তার ভাগিনা আলামিনকে সঙ্গে নিয়ে গোডাউনে মজুদ করে রাখা তেল আনতে গেলে অভিযুক্ত সবুজসহ ৪-৫ জনের একটি দল ব্যবসায়ী রিপনকে মারধর করে টেনে-হিঁচড়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে উঠিয়ে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে। পরে অপহরণকারীরা ০১৭৫২-০৬২৫৯৬ মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়ী রিপনের পিতা সিদ্দিক প্রামানিককে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে মুক্ত করতে এ সময় সিদ্দিক অপহরণকারীদের ১০ হাজার টাকা প্রদান করে। মুক্তিপণ দেওয়ার পর ওই দিন রাত ৯টার দিকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়। এদিকে অপহরণের শিকার ব্যবসায়ী রিপন হোসেন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমদ বলেন, অপহৃত ব্যবসায়ী এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার আদ্যোপান্ত পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।