রামগঞ্জে ইটভাটা শ্রমিক খুন

AI-classifiedconfidence 85%

Why this classification

The article is a roundup of several deaths, but it describes the Ramganj case as a single, concrete incident. A worker's body was found with its mouth tied with a gamcha, and police suspect murder, so it qualifies as violence. The other deaths in the article are hangings or unclear cases and are not counted here.

Reported by:JugantorSingle source
18/04/26•আকরতমা এলাকা, পানিয়ালা সড়ক (মফিজের ব্রিক ফিল্ডসংলগ্ন ধানখেত)

Killed

1

Injured

0

Summary

লক্ষ্মীপুরের রামগঞ্জে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) পানিয়ালা সড়কের আকরতমা এলাকায় একটি ইটভাটার পাশের ধানখেত থেকে নোয়াখালীর বাসিন্দা ইটভাটা শ্রমিক মিন্টু মিয়ার (৪৮) মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়। মুখ গামছা দিয়ে বেঁধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এবং পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মিন্টু মিয়া (৪৮), ইটভাটা শ্রমিকওসি ফিরোজ উদ্দিন চৌধুরী

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/04/26open original ↗

রামগঞ্জে ইটভাটা শ্রমিক খুন

রামগঞ্জে ইটভাটা শ্রমিক খুন বীরগঞ্জ কাউনিয়া বালিয়াকান্দি ও নাঙ্গলকোটে চার লাশ উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রামগঞ্জে মুখ বাঁধা অবস্থায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। বীরগঞ্জে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কাউনিয়ায় অটোচালক, নাঙ্গলকোটে নারী ও বালিয়াকান্দিতে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিয়ালা সড়কের আকরতমা এলাকার মফিজের ব্রিক ফিল্ডসংলগ্ন ধানখেত থেকে শনিবার মিন্টু মিয়া (৪৮) নামে শ্রমিকের মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মুখ বেঁধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মিন্টু নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা এবং ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি ওই ইটভাটায় রান্নার কাজ করতেন। নিহতের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান চলছে। দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের দুদিন পর শনিবার ভুট্টাখেত থেকে খুকী আক্তার (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া গ্রামের নবী হোসেনের স্ত্রী। ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে নিজ ঘরে স্বামীর সঙ্গে শুয়ে পড়েন খুকী আক্তার। সকালে ঘুম ভেঙে স্ত্রীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী নবী হোসেন। শনিবার দুপুরে বাড়ির পাশে খুকীর লাশ পাওয়া যায়। রংপুরের কাউনিয়ায় অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর মিয়া (২২) কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মহেশা ড্রাইভারপাড়া গ্রামের আজগার আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার রাতে অটোরিকশা চালানোর পর বাড়িতে ফিরে ঘুমাতে যান সাগর। শনিবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। ওসি নজমুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে শনিবার সুমাইয়া আক্তার (২৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুমাইয়া পেরিয়া ইউপির পেরিয়া মজুমদারবাড়ির অটোচালক কাসেমের স্ত্রী। জানা যায়, সুমাইয়া ও কাসেম দম্পতির প্রায় পাঁচ বছরের সংসার। গত এক বছর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ি সামছুন্নাহারের সঙ্গে ঝামেলা চলে আসছিল তার। শনিবার সকালে শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। ওসি আরিফুর রহমান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে রায়হান মণ্ডল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রায়হান নিশ্চিন্তপুর গ্রামের জিয়া মণ্ডলের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে খাবার খেয়ে রায়হান তার স্ত্রী-সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে তার বাবা ঘুম থেকে উঠে দেখেন, তার ছেলে উঠানের পাশে ফাঁকা ঘরের আড়ায় ঝুলছেন। পরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।