প্রধানমন্ত্রীর রেডফোনের সংযোগ বিচ্ছিন্ন
Why this classification
Unidentified people deliberately cut copper cables on the Secretariat building roof, disrupting the red telephone lines of the Prime Minister's Office and other ministries. This is a single, concrete destructive act (vandalism/sabotage) that happened during the Eid holiday and was reported within the last 14 days, though no one was hurt and the culprits are unknown.
Killed
0
Injured
0
Summary
ঈদুল আজহার ছুটির সময় সচিবালয়ের ভবনের ছাদে দুর্বৃত্তরা কপার ক্যাবল কেটে ফেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের রেড টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১ জুন (সোমবার) অফিস খুললে এই বিচ্ছিন্নতা ধরা পড়ে এবং শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রধানমন্ত্রীর রেডফোনের সংযোগ বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর রেডফোনের সংযোগ বিচ্ছিন্ন তদন্তে একাধিক সংস্থা Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের কপার কেবল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কে বা কারা বা কেন করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে একাধিক সংস্থা তদন্ত করছে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঈদে ২৫ মে সরকারি ছুটি শুরু হয়। ৭ দিনের ছুটি শেষে অফিস খোলে সোমবার। এদিন সকালে সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা অফিসে গিয়ে দেখতে পান টেলিফোনে সংযোগ নেই। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। কয়েক ঘণ্টা পর বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তারা সংযোগ পুনরুদ্ধার করেন। এ ঘটনায় বিটিসিএলের কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে সোমবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়েছে, সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবন থেকে নতুন ভবন এক নম্বর পর্যন্ত স্থাপিত টেলিযোগাযোগের কপার ক্যাবল ছিল। এই ক্যাবলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের রেড টেলিফোন নম্বরসহ অন্য গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সচল রাখার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। ভবনের ছাদে কপার কেবল দুর্বৃত্তরা কেটে ফেলে। ফলে ওই রেড টেলিফোন নম্বরসহ গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। এর বেশি কিছু বলার মতো তথ্য এখন নেই।’ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, পুলিশের পাশাপাশি আমরা ঘটনাটির ছায়া তদন্ত করছি।
