শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

AI-classifiedconfidence 90%

Why this classification

A clash between two local groups in Shalla, Sunamganj, on 27 May 2026 used traditional weapons and left two people dead and about ten injured. This is a concrete, recent physical attack, so it qualifies as a violent incident.

Reported by:JugantorSingle source
27/05/26•ইছাকপুর গ্রাম, ৪নং শাল্লা ইউনিয়ন

Killed

2

Injured

10

Summary

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে ২৭ মে ২০২৬ দুপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের দেশীয় অস্ত্রের সংঘর্ষে পায়েল মিয়া (২০) ঘটনাস্থলেই নিহত হন এবং প্রায় ১০ জন আহত হন। পরে গুরুতর আহত তাহেরা বেগম (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান, ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় ২।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

পায়েল মিয়াতাহেরা বেগমসাইদুর রহমান গ্রুপআওয়াল নুর গ্রুপশাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/05/26open original ↗

শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২ Advertisement দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৪৬ পিএম সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত একজনের পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। বুধবার (২৭ মে) দুপুরে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছিলেন। পরে ওই সংঘর্ষে তাহেরা বেগম (৩৫) নামের এক নারীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান। তিনি বলেন, তাহেরা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন যুবক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও প্রায় ১০ জন লোক আহত হয়। গুরুতর আহত তাহেরা বেগমকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।